মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৌবাহিনী কোস্টগার্ডের যৌথ অভিযানে ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী আটক
নৌবাহিনী কোস্টগার্ডের যৌথ অভিযানে ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী আটক
মনির হোসেন, বজ্রকণ্ঠ নিজস্ব প্রতিবেদক:

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার চোরামুখা খালের পাড় এলাকা থেকে ধারালো অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন ও নৌবাহিনীর কন্টিনজেন্ট।
আটক সন্ত্রাসীর নাম রিশিকেশ মন্ডল (২৪)। তিনি কয়রা উপজেলার জোড়শিং গ্রামের নিতাই চন্দর ছেলে। গত ১৬ সেপ্টেম্বর সোমবার রাত ৭ টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনী কন্টিনজেন্টের যৌথ অভিযানে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক ৭টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌ বাহিনী কর্তৃক খুলনা জেলার কয়রা থানাধীন চোরামুখা খালের পাড় সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে নাশকতাকারী রিশিকেশ মন্ডল (২৪) কে তল্লাশি করে ১টি ধারালো অস্ত্র (চায়নিজ কুড়াল) সহ ১টি লোহার চেইন জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী, একটি পুকুর পাড়ে মাটিতে পুতে রাখা ২ টি নকল রাইফেল উদ্ধার করা হয়।*
তিনি আরও বলেন, উক্ত অস্ত্র সমূহ ব্যবহার করে আটককৃত ব্যক্তি জোড়শিং, কয়রা এলাকায় চিংড়ি ঘের দখল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতো বলে জানা যায়। জব্দকৃত ধারালো অস্ত্র, নকল রাইফেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্থান্তর করা হয়।
বিষয়: #অভিযান #অস্ত্রসহ #আটক #কোস্টগার্ড #ধারালো #নৌবাহিনী #যৌথ #সন্ত্রাসী










টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট 