শিরোনাম:
●   হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ●   নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ●   রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার ●   রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ ●   দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ! ●   হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ ●   বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম ●   মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ●   রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২ ●   দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি
ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১০ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্বেচ্ছাসেবক দলের নেতা খুনের জেরে যুবদলের কর্মীকে পিটিয়ে হত্যা
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্বেচ্ছাসেবক দলের নেতা খুনের জেরে যুবদলের কর্মীকে পিটিয়ে হত্যা
৩৪১ বার পঠিত
মঙ্গলবার ● ১০ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনের জেরে যুবদলের কর্মীকে পিটিয়ে হত্যা

বজ্রকণ্ঠ অনলাইন নিউজঃ
স্বেচ্ছাসেবক দলের নেতা খুনের জেরে যুবদলের কর্মীকে পিটিয়ে হত্যা
দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে।

৯ সেপ্টেম্বর, সোমবার রাত নয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোকুল ইউনিয়ন পরিষদ (ইউপি) সংলগ্ন মাজারের কাছে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর উপজেলার গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে।

গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক সুমন আহমেদ (বিপুল) এ হামলায় নেতৃত্ব দেন বলে মিজানুরের সঙ্গী ও স্বজনেরা অভিযোগ করেছেন।

এদিকে হামলার সময় ল্যাদো (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে পিটুনি দেন মিজানুরের সমর্থকেরা। তাঁর বাড়িও গোকুল উত্তরপাড়ায়। তিনি যুবদল নেতা সুমনের চাচাতো ভাই ও যুবদলের কর্মী। গুরুতর আহত ল্যাদোকে সেনা ও পুলিশ সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ল্যাদোর ওপর হামলা করেন স্বেচ্ছাসেবক দলের কর্মী–সমর্থকেরা। এতে ল্যাদোর মৃত্যু হয়।

এ সময় হামলাকারীরা হাসপাতালের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। এসব দৃশ্য ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা করা হয়। এতে চারজন সাংবাদিক আহত হন। যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরোপ্রধান মেহেরুল সুজন বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত মিজানুর সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে। গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক সুমন আহমেদ (বিপুল) এ হামলায় নেতৃত্ব দেন বলে মিজানুরের সঙ্গী ও স্বজনেরা অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে গোকুলে ট্রাক বন্দোবস্তকারী সমিতির কার্যালয়ের জন্য ভাড়া নেওয়া ঘরেই সঙ্গীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান। তখন বিদ্যুৎ ছিল না। এ সময় ৮-১০টি মোটরসাইকেলে এসে ১৮-২০ জন মিজানুরের ওপর হামলা করেন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিজানুরকে কুপিয়ে গুরুতর জখম করে। তাঁকে প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমানের ওপর হামলার সময় সুমন আহমেদের চাচাতো ভাই ল্যাদো নামের একজনকে আটক করে স্থানীয় লোকজন। পিটুনিতে গুরুতর আহত হন ল্যাদো। সেনা ও পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন, মিজানুর নিহত হওয়ার খবরে হাসপাতাল চত্বরে তাঁর কয়েক শ বিক্ষুব্ধ সমর্থক জড়ো হন। তাঁরা পুলিশের গাড়ি থেকে আহত ল্যাদোকে জরুরি বিভাগে নেওয়ার সময় হামলা করেন। এর মধ্যেই পুলিশ তাঁকে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানেও হামলা করেন নিহত মিজানুরের সমর্থকেরা। চিকিৎসা দেওয়ার আগেই ল্যাদোর মৃত্যু হয়। পরে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ল্যাদো নামের একজনকে জরুরি বিভাগে নিতে ফটকে বাধা দেন মিজানুরের সমর্থকেরা। তাঁরা ওই ব্যক্তিকে মারধর করতে করতে ভেতরে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে (ল্যাদো) মৃত অবস্থায় পেয়েছেন।

এ সম্পর্কে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বহিষ্কৃত যুবদল নেতা বিপুলের (সুমন আহম্মেদ) নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় হামলাকারীদের মধ্যে ল্যাদো নামের একজনকে আটকের পর স্থানীয় লোকজন পিটুনি দিয়ে গুরুতর আহত করেন। তাঁকে উদ্ধার করে পুলিশের গাড়িতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, মিজানুরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত অবস্থায় পেয়েছেন। পরে আনা হয় ল্যাদো নামের একজনকে। তাঁকে জরুরি বিভাগে নিতে ফটকে বাধা দেন মিজানুরের সমর্থকেরা। তাঁরা ওই ব্যক্তিকে মারধর করতে করতে ভেতরে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে (ল্যাদো) মৃত অবস্থায় পেয়েছেন।

আবদুল ওয়াদুদ আরও বলেন, হামলাকারীরা মারধরের প্রমাণ মুছে ফেলতে জরুরি বিভাগের ফটকে ও ভেতরে সিসিটিভির দুটি ক্যামেরা ভাঙচুর করেছে। জরুরি বিভাগের কাচ ভাঙচুর করা হয়েছে।



বিষয়: #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ! দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত !
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ
বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম
মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২ রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২
দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি

আর্কাইভ

---
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত !
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ
বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম
মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২
দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মসজিদে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়!
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম
ত্রিশালে পিতার হাতে সন্তান খুন
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু
ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ
সড়কে ১ঘন্টা যানচলাচল বন্ধে যাত্রীদের জনদূর্ভোগ।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্রের সাথে পালিয়ে গেলো পাশের বাড়ির কিশোরী ভাতিজি প্রেমিকা।।
সুনামগঞ্জে ধর্ষক সামছুল হককে পালিয়ে যেতে সহায়তার ঘটনায় অভিযোগ দায়ের
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প
মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭
সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা জেলে উদ্ধার
সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি
দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ
সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড