শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাবেক এমপি বদিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর
সাবেক এমপি বদিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর
বজ্রকণ্ঠ নিউজঃ

কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় কারাবন্দি সাবেক এমপি আব্দুর রহমান বদিকে নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে তাকে কক্সবাজার থেকে কড়া পুলিশ পাহারায় চট্টগ্রামে নিয়ে আসা হয়।
চট্টগ্রাম কারাগারে বদিকে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া খাতুন। তিনি বলেন, বদির নামে চট্টগ্রাম আদালতেও দুদকের মামলা রয়েছে।
উল্লেখ্য গত ২১ আগস্ট বদিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তামজিদের আদালত কারাগারে পাঠান। আগের দিন তাকে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।
এর আগে গত ১৮ আগস্ট টেকনাফ পৌরসভার কেকেপাড়া এলাকায় উপজেলা বিএনপির শীর্ষ নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে হত্যাচেষ্টার অভিযোগ তুলে বদি, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদসহ ২০ জনকে আসামি করে মামলা করেন আব্দুল্লাহ। সেই মামলায় তাকে গ্রেফতার করে র্যাব-৭। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানে বদি, তার চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।
বিষয়: #এমপি #কারাগার #চট্টগ্রাম #বদি #সাবেক #স্থানান্তর










রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার 