বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া আশ্চর্যজনক হবে
হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া আশ্চর্যজনক হবে
বজ্রকণ্ঠ ডিজিটাল ডেস্ক:

নির্দিষ্ট সময়ে হামাসপ্রধান ইসমাইল হানিয়া হত্যার জবাব দেবে ইরান। এ জন্য তারা ব্যতিক্রমী এবং আশ্চর্যজনক পদক্ষেপ নিবে বলে জানান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের অপারেশন্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন চিজারি।
৪ সেপ্টেম্বর, বুধবার ইরানের সরকারি সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।
এসময় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ পরিচালিত ‘অপারেশন আরবাইন’-এর প্রতি ইঙ্গিত করে ইরানের এ সেনা কমান্ডার বলেন, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে হিজবুল্লাহ এটি পরিচালনা করেছে। তবে ইরানের দাঁতভাঙা জবাব অবশ্যই ভিন্ন হবে।
উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরানে গত ৩১ জুলাই হামাসপ্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাব কখন দেবে ইরান, এ নিয়ে উত্তেজনাপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। এ হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও এখনো বদলা নেয়নি ইরান। এখন এর উপযুক্ত জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছে দেশটি।
বিষয়: #আশ্চর্যজনক #ইরান #প্রতিক্রিয়া #হত্যাকাণ্ড #হানিয়া










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 