বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিশেষ » বাংলাদেশ নৌবাহিনীর অস্থায়ী হাসপাতালে চিকিৎসা ও ঔষধ পাচ্ছেন বন্যার্তরা
বাংলাদেশ নৌবাহিনীর অস্থায়ী হাসপাতালে চিকিৎসা ও ঔষধ পাচ্ছেন বন্যার্তরা
মনির হোসেন

বন্যা আক্রান্ত মানুষের উদ্ধার, জরুরী চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে নৌবাহিনী। ফেনীর ফুলগাজী উপজেলায় ‘ফিল্ড হসপিটাল’ স্থাপন করে এবং খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিত করছে। প্রতিদিন শতশত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করছে। এদিকে অন্যান্য দিনের ন্যায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনীর কন্টিনজেন্ট।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী দ্রুততার সাথে বন্যা কবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা শুরু করে। নৌ কন্টিনজেন্ট ফুলগাজী এ পর্যন্ত কয়েক হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করেছে। এছাড়াও উক্ত উপজেলায় ৩০ বেডের ফিল্ড হাসপাতাল স্থাপনের মাধ্যমে নৌবাহিনী বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করছে। বন্যা, দুর্যোগ ও অন্যান্য সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনী সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।
বিষয়: #নৌবাহিনী #বাংলাদেশ










এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই
স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’
হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’
মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ”
প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’
শর্ষে ভাত রাঁধবেন যেভাবে
জীবনের শেষ ঠিকানা
ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ 