শিরোনাম:
ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিনোদন » পরিচালকের যৌন হয়রানি: পুলিশের কাছে শ্রীলেখার অভিযোগ
প্রথম পাতা » বিনোদন » পরিচালকের যৌন হয়রানি: পুলিশের কাছে শ্রীলেখার অভিযোগ
৪১৪ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিচালকের যৌন হয়রানি: পুলিশের কাছে শ্রীলেখার অভিযোগ

বিনোদন ডেস্ক
পরিচালকের যৌন হয়রানি: পুলিশের কাছে শ্রীলেখার অভিযোগ
পরিচালকের যৌন হয়রানির অভিযোগ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সোমবার (২৬ আগস্ট) তিনি কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে মালয়ালি পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা লিখেছে শ্রীলেখার অভিযোগ, ২০০৯ সালের ‘পালেরি মনিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’র অডিশনের সময়ে তাকে যৌন হেনস্থা করেছেন পরিচালক রঞ্জিত।

সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে মহিলা শিল্পীদের উপর নির্যাতন বা হেনস্থার অভিযোগের ভিত্তিতে রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন। তারপর থেকেই চলচ্চিত্র জগতে শুরু হয়েছে নাড়াচাড়া। দিন কয়েক আগে বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ শ্রীলেখা মিত্র মালয়ালি পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন সংবাদমাধ্যমে। শ্রীলেখা বলেন, ‘অডিশনের সময় রঞ্জিত আমাকে ডেকে নিয়ে যান তার শোয়ার ঘরের দিকে, ছবির গল্প বলার জন্য। আমি ভাবলাম, ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। ঘরটি বেশ অন্ধকার ছিল। আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলো নিয়ে খেলতে শুরু করলেন পরিচালক। আমার অস্বস্তি হচ্ছিল। কারণ, আমার সঙ্গে তার তেমন কোনও বন্ধুত্বও ছিল না। কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তার পরে তিনি আমার ঘাড়ে ও চুলে হাত দিতে শুরু করেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই।’

প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও ২৪ ঘণ্টার মধ্যে কেরলের সরকারি সংস্থা ‘কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি’ থেকে পদত্যাগ করেছিলেন পরিচালক।

সংবাদমাধ্যমে মুখ খোলার পাশাপাশি এবার শ্রীলেখা আইনি পদক্ষেপ করলেন। অভিনেত্রী জানিয়েছেন, ‘যেহেতু এটা একটা অপরাধ, তাই শীর্ষ আদালতের নির্দেশিকা অনুযায়ী লিখিত অভিযোগ দায়ের করেছি। ইমেল করে আমার অভিযোগ দায়ের করেছি।’



বিষয়: #  #


আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
গনমি‌ছিল সমা‌বে‌শে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২