রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সীমান্তে হরিণাকুন্ডু শ্রমিকলীগ নেতা আটক
সীমান্তে হরিণাকুন্ডু শ্রমিকলীগ নেতা আটক
বজ্রকণ্ঠ নিউজ ::

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় শরিফ আহম্মেদ চাঁদ নামে এক শ্রমিকলীগ নেতা আটক হয়েছেন। ২৫ আগস্ট রবিবার বিকালে জনতার হাতে তিনি আটক হন। পরে তাকে মহেশপুর ৫৮ বিজিবির হাতে সোপর্দ করা হয়।
আটক শরিফ আহম্মেদ চাঁদ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের আজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বিজিবির একটি সুত্র জানায়, রোববার বিকালে শরিফ আহম্মেদ চাঁদ মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। স্থানীয় গ্রামবাসির কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে বিজিবি’র খোসালপুর ক্যাম্পে সোপর্দ করে।
বিজিবির জিজ্ঞাসাবাদে শ্রমিকলীগ নেতা শরিফ আহম্মেদ চাঁদ জানান, জীবনের ভয়ে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন। এদিকে হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের বাসিন্দারা জানান, শরিফ আহম্মেদ চাঁদ এলাকার মানুষকে পুলিশ দিয়ে হয়রানী ও চাঁদাবাজী করতেন। টুনকো বিষয়ে বিচার বসিয়ে মানুষকে মারধর করেতন। এ কারণে এলাকার মানুষ তার উপর ক্ষিপ্ত ছিল।
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কাজল জানান, তিনি এমন কথা শুনলেও বিজিবির পক্ষ থেকে এখনো কোন বার্তা দেওয়া হয়নি।
বিষয়: #আটক










সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড 