শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Default Category » রাজবাড়ী‌তে সা‌বেক রেলমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা
প্রথম পাতা » Default Category » রাজবাড়ী‌তে সা‌বেক রেলমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা
৩৯৭ বার পঠিত
রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজবাড়ী‌তে সা‌বেক রেলমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

বজ্রকণ্ঠ নিউজঃ
রাজবাড়ী‌তে সা‌বেক রেলমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা
রাজবাড়ী‌তে সা‌বেক রেলমন্ত্রী জিল্লুল হা‌কিম ও বালিয়াকান্দি থানার সা‌বেক ও‌সি সহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

২৫ আগস্ট, রবিবার দুপু‌রে রাজবাড়ীর আমলি আদাল‌তে এ মামলা ক‌রেন জিয়া স্মৃ‌তি পাঠাগা‌র কেন্দ্রীয় ক‌মি‌টির সদ‌স্য ও সা‌বেক জেলা ছাত্রদলের সি‌নিয়র যুগ্ম সম্পাদক তুহি‌নুর রহমা‌ন ।

মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মৌসুমী সাহা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে বালিয়াকান্দি থানার ওসিকে নির্দেশ দেন।

মামলার আসামীরা হ‌লেন, রাজবাড়ী জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি সা‌বেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আস‌নের এম‌পি মো. জিল্লুল হা‌কিম, তৎকালীন বা‌লিয়াকা‌ন্দি থানার ওসি আবু সামা মো. ইকবাল হায়াত, উপজেলা আওয়ামী লীগ নেতা এহসানুল হা‌কিম সাধন, না‌য়েব আলী, না‌ছির উদ্দিন, নজ‌রুল ইসলাম, আবুল কালাম আজাদ, জহুরুল ইসলাম, মো. কালাম ও রেলমন্ত্রীর ছে‌লে মিতুল হা‌কিম। এছাড়া এ মামলায় আরও তিন জন‌কে অজ্ঞাত আসামি করা হ‌য়ে‌ছে।

জানা‌ গে‌ছে, ২০১৪ সা‌লের ১২ জানুয়ারি তু‌হিন‌কে তৎকালীন রাজবাড়ী-২ আসনের এম‌পি ও সা‌বেক রেলমন্ত্রী জিল্লুল হা‌কিম এর নি‌র্দেশে মামলার অন্যান্য আসামিরা অস্ত্রের মুখে জিম্মি ক‌রে এক‌টি মাইক্রোবা‌সে মামলার বাদী তুহিনুর রহমানকে অপহরণ ক‌রে। প‌রে না‌য়েব আলীর বাড়ির এক‌টি নির্জন কক্ষে নি‌য়ে বা‌লিয়াকা‌ন্দি থানার সা‌বেক ওসি আবু সামা মো. ইকবাল হায়াতসহ অন্যান্যদের সহায়তায় বাদীর পা উলটা ক‌রে ঝু‌লি‌য়ে নির্যাতন চা‌লি‌য়ে ১০ লক্ষ টাকা চাঁদা দা‌বি ক‌রে। চাঁদা দিতে অস্বীকৃ‌তি জানা‌লে মে‌রে মেরুদ‌ন্ডের হাড় ভে‌ঙ্গে ফে‌লার পাশাপা‌শি ইলেক‌ট্রিক সক দেওয়া হয়। পরে ৫ লক্ষ টাকা চাঁদা দি‌লে তা‌কে পে‌ন্ডিং মামলায় চালান দেওয়া হয়। এরপর তি‌নি জা‌মি‌নে মুক্ত হ‌য়ে ভার‌তের চেন্নাই, ভেলর এবং ইব‌নে সিনা হাসপাতা‌লে মেরুদ‌ন্ডের অস্ত্র পাচার ক‌রে কৃ‌ত্রিম সি-৪ ও সি-৬ সিক্স স্থাপন ক‌রলেও এখনও সস্পূর্ণ সুস্থ না তি‌নি। পরবর্তী‌তে মামলা কর‌লে চাইলে ক্রস ফায়ারের হুম‌কি ও চি‌কিৎসার কার‌ণে বি‌ভিন্ন স্থা‌নে থাকায় মামলা করেন নাই।

আইনজী‌বী আব্দুর‌ রাজ্জাক মামলা দা‌য়ে‌রের সত্যতা নি‌শ্চিত ক‌রেন।



বিষয়: #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
নতুন সরকারের নির্দেশে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
ভালোবাসা দিবসে প্রেমিকাকে হত্যার পর যুবকের আত্মহত্যা!
রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে ইসরায়েলি হামলা, নিহত ৮
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ