রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাগেরহাটের সুন্দরবনের উপকূলীয় পানগুছি নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
বাগেরহাটের সুন্দরবনের উপকূলীয় পানগুছি নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
এস.এম. সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট:

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদী থেকে জোয়ারের পানিতে ভেসে আশা একটি মৃত ডলফিন উদ্ধার করেছে জেলেরা। শুক্রবার পুরাতন থানা নদীর তীরবর্তী খেয়াঘাট এলাকা থেকে। উদ্ধারকৃত মৃত ডলফিনের ওজন ৮ কেজি বলে স্থানীয়রা জানান।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকৃত জেলে মোরেলগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ড বারইখালী গ্রামের বাসিন্দা কবির হোসেন ও মো. সোহেল জয় জানান, বাড়ির সামনে নদীরঘাটে জাল তুলতে গেলে দূর থেকে কালো রংয়ের একটি প্রাণী ভেসে আসছে দেখে হাটু পানিতে নেমে কুলে উঠিয়ে দেখা যায় প্রাণীটি হল মৃত ডলফিন।
স্থানীয় লোকজন ডলফিনটিকে দেখতে ভীড় জমায়। ডলফিনটির ওজন ৮ কেজি। পরবর্তীতে মৃত ওই ডলফিনকে মাটি চাপা দেয় স্থানীয়রা।
বিষয়: #উদ্ধার #উপকূল #ডলফিন #নদী #পানগুছি #বাগেরহাট #মৃত #সুন্দরবন










শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 