শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বন্যা পরিস্থিতি মোকাবিলায় ফেনীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে নৌবাহিনী
বন্যা পরিস্থিতি মোকাবিলায় ফেনীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে নৌবাহিনী
::মনির হোসেন::
ফেনীতে বন্যাদুর্গতদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সহায়তায় কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। ২২ আগস্ট বৃহস্পতিবার অভিযানে দুটি নৌ কন্টিনজেন্ট যোগ দিয়েছে। উদ্ধার অভিযানে আরও দুটি কন্টিনজেন্ট ফেনীর উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
গত বুধবার জেলায় উদ্ধার ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করে নৌবাহিনী। উদ্ধারের পাশাপাশি মানুষের মধ্যে চিকিৎসাসেবা, ওষুধ ও খাওয়ার স্যালাইনসহ সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া পানিবন্দী মানুষের মধ্যে শুকনো ও রান্না খাবার সরবরাহ করা হচ্ছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দী মানুষকে উদ্ধার করে জরুরি আশ্রয়কেন্দ্রে আনতে নৌবাহিনীর ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে উদ্ধার সামগ্রী, বোট, লাইফ জ্যাকেট, ডুবুরিসহ দুই শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
বিষয়: #নৌবাহিনী #ফেনীতে










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 