শিরোনাম:
ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী
৪৩৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দৌলতপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী

খন্দকার জালাল উদ্দিন:
দৌলতপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী
কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে কুষ্টিয়া -প্রাগপুর সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় প্রধান শিক্ষকের বাড়ি সহ বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করার অভিযোগ করা হয়েছে।

বুধবার বেলা ১১টা থেকে শুরু হয়ে এই বিক্ষোভ কর্মসূচি চলে বিকেল ৪টা পর্যন্ত। বিক্ষোভরত শিক্ষক শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে তাদের ধাওয়া ও মারপিট করেন করেন প্রধান শিক্ষকের লোকজন। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়ম, দুর্নীতি, প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজে গাফিলতি, নিয়োগ বানিজ্য সহ নানা অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে। গত সোমবার ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রধান শিক্ষকের কাছে একটি স্মারকলিপি প্রদান করি। এরই প্রেক্ষিতে বুধবার প্রধান শিক্ষক বহিরাগতদের নিয়ে স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর চড়াও হয়। তাই আমরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়কে অবস্থান নিয়েছি।

বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা জানান, প্রধান শিক্ষকের নানা অনিয়মের অভিযোগে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছে। তাদের দাবিগুলো যৌক্তিক, তাই আমরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে অংশ নিয়েছি। এবিষয়ে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, আমার কাছে শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে এসেছিল তা নিয়ে বসতে চেয়েছিলাম।পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যে সিদ্ধান্ত নিবে আমি তা মেনে নিব। এবিষয়ে জানতে ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সফিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কথা শুনে আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসেছি। তাদের দাবিগুলো শুনে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দলোনের মুখে বিকেল সাড়ে ৩ টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ এসে শিক্ষার্থীদের সাথে তাদের দাবি ও আন্দোলনের বিষয়ে কথা বলে তাদের ঘরে ফিরে যাবার অনুরোধ করেন। এসময় প্রধান শিক্ষককে বৃহস্পতিবার বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির একটি জরুরী সভা ডেকে অব্যাহতি প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।



বিষয়: #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার   ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের  চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন
সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান
দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন
সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান
দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল