শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিশেষ » লাল পাসপোর্ট বাতিল করেছে সরকার
প্রথম পাতা » বিশেষ » লাল পাসপোর্ট বাতিল করেছে সরকার
৩৫০ বার পঠিত
বুধবার ● ২১ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাল পাসপোর্ট বাতিল করেছে সরকার

বজ্রকণ্ঠ নিউজঃ
লাল পাসপোর্ট বাতিল করেছে সরকার
সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, বাধ্যতামূলক অবসর ও চুক্তি নিয়োগ বাতিল হওয়া সচিবদের লাল পাসপোর্ট বা কূটনীতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে।

২১ আগস্ট, বুধবার পাসপোর্ট অধিদফতরকে তাদের পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

আওয়ামী লীগ সরকারের পতনের দুই সপ্তাহ পর এমন সিদ্ধান্ত নিলো অন্তর্বর্তী সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি সার্ভিস বিভাগ। সব পক্ষের সাথে আলোচনা করে এরই মধ্যে দেশের সব ইমিগ্রেশন বিভাগকে বিষয়টি অবহিত করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমরা ইতোমধ্যেই অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরকে (ডিআইপি) এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। ডিআইপি ইতোমধ্যে প্রক্রিয়াটি শুরু করেছে এবং আশা করছি খুব শিগগিরই আদেশ জারি করা হবে।’

সংসদ সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও কূটনৈতিক পাসপোর্ট বহন করেন। এমপিদের পরিবারের সদস্যদের পাসপোর্ট বাতিলের বিষয়ে সিনিয়র সচিব বলেন, ‘যেহেতু আমরা প্রাথমিক পাসপোর্টধারীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করছি, স্বয়ংক্রিয়ভাবে তাদের পরিবারের সদস্যদের পাসপোর্টও বাতিল হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ (কূটনৈতিক পাসপোর্টধারী) নতুন পাসপোর্ট নিতে চান, তাহলে তাকে অবশ্যই প্রথমে কূটনৈতিক বা লাল পাসপোর্টটি জমা দিতে হবে এবং তারপর আইন অনুযায়ী একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে।’

জানা যায়, লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে, যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে বা গ্রেফতার হয়েছেন এমন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। সেক্ষেত্রে, আদালতের আদেশ পাওয়ার পরই তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।



বিষয়: #  #  #  #


বিশেষ এর আরও খবর

জাতীয় নির্বাচন ২০২৬ কে হবেন দেশের কান্ডারী ? জাতীয় নির্বাচন ২০২৬ কে হবেন দেশের কান্ডারী ?
ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক নিয়ে নতুন নির্দেশনা ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক নিয়ে নতুন নির্দেশনা
সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান
গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ
পবিত্র শবে বরাত উপলক্ষে  বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন
ত্রিশালে দেশের প্রথম আধুনিক অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর ত্রিশালে দেশের প্রথম আধুনিক অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর
নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকার থাকা প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকার থাকা প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল
‘নবীগঞ্জের ইতিকথা’ ভবিষ্যৎ গবেষকদের জন্য একটি  সহায়ক  দলিল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা ‘নবীগঞ্জের ইতিকথা’ ভবিষ্যৎ গবেষকদের জন্য একটি সহায়ক দলিল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা
শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
সুনামগঞ্জ ৫ আসন ছাতকে ১০৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক
হবিগঞ্জ-১ আসনে ইতিহাসের নতুন মুখ কে হচ্ছেন?
সমীকরণ:-ত্রয়োদশ সংসদ নির্বাচন হবিগঞ্জ-২ আসনে ঝুকিপূর্ণ ২০টি সেন্টার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঘড়ি থাকলে-ও জামানত হারাতে পারে ৩ প্রার্থী।।বিজয়ের পথে ধানের শীষ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা:
পটুয়াখালীতে টাকা দেয়ার সময় জামায়াত নেতা আটক
রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী
সুনামগঞ্জ রিটার্নিং অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও বিচার পাননি নাছির চৌধুরী
দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার