শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রবাসে » “শোকার্ত হৃদয়ের স্রদ্ধা জানিয়ে বৃটেনের কার্ডিফে ওয়েলস আওয়ামীলীগের উদ্দোগে জাতীয় শোক দিবস পালিত,,
প্রথম পাতা » প্রবাসে » “শোকার্ত হৃদয়ের স্রদ্ধা জানিয়ে বৃটেনের কার্ডিফে ওয়েলস আওয়ামীলীগের উদ্দোগে জাতীয় শোক দিবস পালিত,,
৩৫২ বার পঠিত
সোমবার ● ১৯ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

“শোকার্ত হৃদয়ের স্রদ্ধা জানিয়ে বৃটেনের কার্ডিফে ওয়েলস আওয়ামীলীগের উদ্দোগে জাতীয় শোক দিবস পালিত,,

মোহাম্মদ বদরুল মনসুর, কার্ডিফ, ওয়েলস ইউকে ::
“শোকার্ত হৃদয়ের স্রদ্ধা জানিয়ে বৃটেনের কার্ডিফে ওয়েলস আওয়ামীলীগের উদ্দোগে জাতীয়  শোক দিবস পালিত,,
শোকার্ত হৃদয়ের স্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে রক্তঝরা শোকাবহ আগষ্টে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর দীপ্ত শপথে গত
১৮ ই আগষ্ট রোববার রাত ১২ ঘটিকায় শহরের স্পাইস সেন্টারে যুক্তরাজ্য আওয়ামীলীগ ওয়েলস শাখার পক্ষ থেকে বৃটেনের কার্ডিফ শহরের স্পাইস সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাত বার্ষিকী শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক জননেতা মোহাম্মদ ফিরোজ আহমদের সভাপতিত্বে ও ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম.এ.মালিক এর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য, ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, সোয়ানসী আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান মকবুল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনা, নিউপোট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, ওয়েলস আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ বাবুল,ওয়েলস আওয়ামী যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, ওয়েলস সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজি জুয়েল মিয়া, ওয়েলস তাতীলীগের সদস্য সচিব জহির আলী, সোয়ানসী যুবলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ,বদর উদ্দিন চৌধুরী বাবর, হারুন উর রশিদ, এম এ রউফ, বেলায়েত হোসেন খান, আব্দুস সামাদ, দেওয়ান মাজিদ, মৌলা আফতাব, আনোয়ার হোসেন, রাসেল আহমদ, মুকিম আহমদ, জিলু মিয়া, পলাশ আহমদ, সুজন মিয়া, আনসার মিয়া, আব্দুর রহমান, সুমন আহমেদ, আব্দুল লতিফ, আব্দুস শহীদ, শাহজাহান মিয়া সহ কার্ডিফ, নিউপোর্ট, সোয়ানসি, ও পটলবাট থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা মোহাম্মদ ফিরুজ আহমদ নির্বাচিত সরকারকে অবৈধভাবে

উৎখাত, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জোর করে দেশত্যাগে বাধ্য করার পর সারাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে তাঁর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন একাত্তরের দু:সময়ে ছিলো আওয়ামী লীগ ,৭৫ পরবর্তীতেও আওয়ামী লীগ জেগে ওঠে ছিলো, এক এগারো তে দাঁড়িয়েছে, ইনশাআল্লাহ ২০২৪’র এই সংকটে ও শোককে শক্তিতে রুপান্তরিত করে আবার ও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে বলে তিনি অভিমত ব্যাক্ত করেছেন।

ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে বাঙালির দীর্ঘ স্বাধিকার আন্দোলনের স্মৃতি ভাণ্ডার বঙ্গবন্ধুর ৩২ ধানমন্ডির বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা বলতে গিয়ে বলেন, কেউ চাইলেই ইতিহাস নিশ্চিহ্ন বা মুছে ফেলতে পারে না, যতবার মুছে ফেলার চেষ্টা হয়, ততবারই ইতিহাস তার আপন মহিমা নিয়ে আবার ফিরে আসে।

স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা প্রথম উঠেছিল এই বাড়িতেই; এই বাড়ি থেকেই এসেছিল স্বাধীনতার ঘোষণা। বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষের হৃদয়ে চীর অম্লান হয়ে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব,ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.মালিক বলেন, বাঙালি এমন এক অভাগা জাতি, যাদের জাতির পিতাকে ইতিহাস থেকে মুছে দিতে বারবার অপচেষ্টা হয়। জাদুঘরে রূপান্তরিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবনটি আমাদের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। বাড়িটি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। এটি এখন বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর একটি জাতীয় সম্পত্তি। সবাইকে মনে রাখতে হবে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে,ও ঐতিহাসিক ৩২ নং এর বাড়ি পুড়িয়ে দিয়ে সঠিক ইতিহাস মুছে ফেলা যাবে না, আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য,জাতীয় চেতনার কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদীন, নারী জাগরণের প্রতীক বেগম রোকেয়া শাখাওয়াতের ম্যুরাল ভেঙ্গে ফেলা, সেনা নিবাসের ভেতরে সাত বীরশ্রেষ্ঠের ম্যুরাল ভাঙ্গা, অরক্ষিত রাখা গণভবন ও জাতীয় সংসদ ভবন লুট, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভষ্মীভূত করা, শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হওয়ার কারনে হত্যা, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ প্রভৃতি কিসের আলামত? এগুলো কোনো সরকার, দল বা ব্যক্তির সম্পদ নয়; রাষ্ট্রীয় সম্পত্তি ও জাতির শৌর্যবীর্র্যের প্রতীক।

মাতৃভূমির সাম্প্রতিক ঘটনাবলিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন বলে উল্লেখ করে বক্তারা দেশের ইতিহাস-ঐতিহ্য, জাতীয় বীর ও মহান মুক্তিযুদ্ধের স্মারকসমূহের ওপর যেসব হামলা হচ্ছে এর প্রতিবাদ, ও নিন্দা জানিয়ে বলতে চাই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে,আজ শকুনের খামচিতে চিহ্ন ভিন্ন হয়ে যাচ্ছে! আমাদের প্রাণের বাংলাদেশ। কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, এই ঘটনা জাতি কখনো ও ভুলে যাবে না, যা ঘটছে তা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধ্বংসের শামিল।

বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা যারা করেন, তারা কেন বুঝতে চান না যে ইতিহাস কখনও মোছা যায় না, ইতিহাস তৈরির কারিগরদের নিজের প্রয়োজনেই ইতিহাস তার বুকে আগলে রাখে। বঙ্গবন্ধু এমনই এক ইতিহাস, বাঙালির অস্থিমজ্জায় যিনি মিশে আছেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #  #


প্রবাসে এর আরও খবর

নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে  উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশীরা নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশীরা
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও ‘আমার মা‘ সংকলনের মোড়ক উন্মোচন
বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান।। বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান।।
পূর্ব লন্ডনে বহুমুখী সেবার প্রত্যয় নিয়ে পারপেক্ট এর  যাত্রা শুরু পূর্ব লন্ডনে বহুমুখী সেবার প্রত্যয় নিয়ে পারপেক্ট এর যাত্রা শুরু
বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ
ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান
শিক্ষক লেখক-প্রকাশক  শাহ আতিকুল হক কামালীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক শিক্ষক লেখক-প্রকাশক শাহ আতিকুল হক কামালীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক
সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
সমীকরণ:-ত্রয়োদশ সংসদ নির্বাচন হবিগঞ্জ-২ আসনে ঝুকিপূর্ণ ২০টি সেন্টার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঘড়ি থাকলে-ও জামানত হারাতে পারে ৩ প্রার্থী।।বিজয়ের পথে ধানের শীষ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা:
পটুয়াখালীতে টাকা দেয়ার সময় জামায়াত নেতা আটক
রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী
সুনামগঞ্জ রিটার্নিং অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও বিচার পাননি নাছির চৌধুরী
দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার
এবার মুরাদনগরে টাকাসহ ইউনিয়ন জামায়ত আমির আটক
৫০ নয়, ঠাকুরগাঁওয়ে আটক জেলা জামায়াত আমিরে কাছে পাওয়া গেল ৭৪ লাখ টাকা
ধানের শীষে বিশাল ভোটে সমীকরণ সুনামগঞ্জ–৫ আসনে বিএন‌পির প‌ক্ষে আওয়ামীলীগের