শিরোনাম:
●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক ●   কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক ●   রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি ●   মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত ●   ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান ●   আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা ●   টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড ●   পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন ●   ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড ●   রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড ●   শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন ●   আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জ রিটার্নিং অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও বিচার পাননি নাছির চৌধুরী
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জ রিটার্নিং অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও বিচার পাননি নাছির চৌধুরী
২৫৩ বার পঠিত
বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জ রিটার্নিং অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও বিচার পাননি নাছির চৌধুরী

হোসাইন মাহমুদ শাহীন,সুনামগঞ্জ :
সুনামগঞ্জ রিটার্নিং অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও বিচার পাননি নাছির চৌধুরী
সুনামগঞ্জের ছাত্র জনতা ও জুলাই যোদ্ধাদের আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে গণদাবীর প্রেক্ষাপটে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করার স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং এর আওতায় দায়িত্বপ্রাপ্ত সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া (পরিচিতি নং ১৫৯০৭) এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ও জমিয়তে উলামায়ে ইসলাম সমর্থিত সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ঐ অভিযোগটি দায়ের করেছেন। সরাসরি প্রধান নির্বাচন কমিশনার বরাবরে এবং সিলেট বিভাগের আঞ্চলিক নির্বাচন অফিসারের মাধ্যমে দায়েরকৃত অভিযোগে প্রকাশ,ফরিদপুর জেলার সদর উপজেলার আকোটেরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন সাহেবেরচর গ্রামের আওয়ামী লীগ নেতা এম.এ মালেকের পুত্র ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া,গত ১২ সেপ্টেম্বর ২০২৪ইং সুনামগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি মূলত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালাতো বোন শেখ ফিরোজা বেগমের পুত্র ফরিদপুর ৪ আসনের পলাতক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির ঘনিষ্ট বন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সুনামগঞ্জ ২ আসনে জামাত মনোনিত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের রুমমিট ছিলেন। তাকে দুর্নীতির অভিযোগে ইতিপূর্বে দুইবার বদলী করা হলেও শিশির মনিরের তদবীরে প্রতিবারই তাঁর বদলী ঠেকানো হয়। অতীতে ছাত্রলীগের রাজনীতি ও শেখ হাসিনা পরিবারের ঘনিষ্ঠ থাকলেও বর্তমানে শিশির মনিরের ছত্রছায়ায় তিনি সুনামগঞ্জে রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর পূণর্বাসনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
প্রমাণ হিসেবে সাতদফা অভিযোগ উত্থাপন করা হয় ঐ রিটার্নিং অফিসারের বিরুদ্ধে।

অভিযোগগুলো হচ্ছে :-
প্রথমত : গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ সরকারিভাবে উদযাপনে তিনি জেলা সদরসহ সবকটি উপজেলায় জামাত নেতৃবৃন্দকে প্রাধান্য দিলেও একটি অনুষ্ঠানেও বিএনপির কোন নেতাকর্মীকে রাখেননি। ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা যাতে ১২ ফেব্রæয়ারি ২৬ইং এর নির্বাচনে জামাতের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে সে লক্ষ্যে জেলার প্রত্যেকটি নির্বাচনী এলাকায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভার সরকারি অনুষ্ঠানে জামাতের এমপি প্রার্থীদেরকে নানাভাবে পরিচয় করিয়ে দিয়েছেন ঐ জেলা প্রশাসক। অথচ এসব অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি,সুনামগঞ্জ জেলার অন্যতম রাজনৈতিক দল জমিয়তুল উলামায়ে ইসলাম,এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীসহ বিএনপি জোটের কোন রাজনৈতিক দলের নেতাকর্মীকে সম্পৃক্ত করেননি। ঐতিহাসিক ৬ ডিসেম্বর সুনামগঞ্জ শত্রæমুক্ত দিবস পালন উপলক্ষ্যে শহরে প্রতিবছরের ন্যায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের প্রদর্শিত বিজয়র‌্যালি ও শোভাযাত্রা কর্মসুচি বাতিল করে দেন ঐ জেলা প্রশাসক।
দ্বিতীয়ত : জেলা কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া পুরো ফেব্রæয়ারি ২০২৬ইং পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর কাবিখা বাস্তবায়ন কর্মসুচির আওতায় সর্বোচ্চ ৭০২টি ফসলরক্ষা বাঁধ (পিআইসি) বাস্তবায়নের লক্ষ্যে ১৪৫ কোটি টাকা বরাদ্দ মঞ্জুর করিয়েছেন। অতিরিক্ত বরাদ্দের দিক থেকে যা অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। সুনামগঞ্জ ২ নির্বাচনী এলাকায় উপজেলা পাউবোর মনিটরিং কমিটি ও পৃথক পৃথক পিআইসি কমিটিতে উক্ত জেলা প্রশাসক শিশির মোঃ মনিরের গাইডলাইন মোতাবেক তার পছন্দের লোককেই অন্তর্ভূক্ত করেছেন। এ সুযোগে নির্বাচনী বৈতরনী পার হতে পিআইসি সিন্ডিকেটভূক্ত সকল সুবিধাভোগীদেরকে প্রচারণায় ব্যবহার করছেন শিশির মোঃ মনির। উল্লেখ্য দিরাই শাল্লা উপজেলায় কোন পিআইসি বা মনিটরিং কমিটিতে বিএনপি বা জমিয়তের একজন প্রতিনিধিকেও রাখা হয়নি কেবলমাত্র শিশির মনিরকে খুশি করার জন্য।
তৃতীয়ত : চলতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে গঠিত জেলা পর্যায়ের নিয়োগ কমিটিতে উক্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া,শিশির মনিরের পছন্দের লোককে কমিটিতে রেখে দিরাই শাল্লা উপজেলায় তার পছন্দের সহকারী শিক্ষক নিয়োগ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় নির্বাচিত করানোর জন্য উঠেপড়ে লেগেছেন।
চতুর্থত : গত কিছুদিন পূর্বে দিরাই উপজেলা সদরে,জেলা পর্যায়ের কতিপয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে শিশির মনিরের সাথে সাক্ষাৎ করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার মাধ্যমে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী সহকারী প্রিসাইডিং অফিসার ও পুলিং অফিসারদেরকে নিজের পক্ষে ব্যবহার করার জন্য একটি মেটিকুলাস ডিজাইনের আশ্রয় নিয়েছেন শিশির মোঃ মনির।
পঞ্চমত : ইতিপূর্বে গত ৬/১/২০২৬ইং প্রধান নির্বাচন কমিশনার বরাবরে উক্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হোসাইন আহমদ, গত ১৫/১২/২০২৫ইং তারিখে পরিবেশ আন্দোলনের কর্মী খোরশেদ আলম এবং গত ২০/১১/২০২৫ইং তারিখে সুনামগঞ্জের জুলাইযোদ্ধা জহুর আলী,আফতাব উদ্দিন ও রেদোয়ান আহমদ পৃথক পৃথক অভিযোগ দায়ের করেন। তারপরও রহস্যজনক কারণে দুর্নীতিবাজ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।
ষষ্ঠত : সম্প্রতি জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিশেষ বৈঠক করে। উক্ত প্রতিনিধি দলের সাথে দলীয় প্রতিনিধি হিসেবে নাছির উদ্দিন চৌধুরীর প্রতিপক্ষ প্রার্থী শিশির মনির উপস্থিত ছিলেন। এসময় শিশির মোহাম্মদ মনির প্রধান নির্বাচন কমিশনারের সাথে তার সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন। পরে তিনি নির্বাচনী এলাকায় প্রচার করেন,জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়াকে তিনি সুনামগঞ্জে আনিয়াছেন এবং এখন পর্যন্ত তাকে স্বপদে বহাল রাখিয়াছেন। যার কারণে সুনামগঞ্জ জেলার সর্বত্র উক্ত কর্মকর্তা একজন সরকারী কর্মকর্তার বিপরীতে জামায়াত নেতা হিসেবে ভূমিকা পালন করছেন।
সপ্তমত : গত ২২ জানুয়ারি সিলেটের আলীয়া মাদ্রাসা ময়দানে জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগীয় সকল পদপ্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত মহাসমাবেশে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কাছে নাছির চৌধুরীর পাশাপাশি সুনামগঞ্জ ১ আসনের প্রার্থী কামরুজ্জামান কামরুল ও সুনামগঞ্জ সদর ৪ আসনের পদপ্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুলসহ বিএনপি ও জমিয়ত নেতারা ঐ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের বিরুদ্ধে দুর্নীতি এবং প্রতিপক্ষ প্রার্থীদের পক্ষে পক্ষপাতমূলক আচরনের অভিযোগ উত্থাপন করেন।
বিএনপি প্রার্থীদের পরাজয় নিশ্চিত করতে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে মেটিকোলাস ডিজাইনের আশ্রয়ে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে মাঠপর্যায়ে অধীনস্থ কর্মকর্তাদের মাধ্যমে ঐ রিটার্নিং অফিসার প্রকাশ্য ও গোপনে কাজ করতেছেন বলেও নাছির চৌধুরী অভিযোগ আনেন। নাছির চৌধুরীর অভিযোগের স্বপক্ষে মুখ খুলেন সুনামগঞ্জ ২ আসনে ৯৬ সালের ১৫ ফেব্রæয়ারির তীব্র প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য অবসরপ্রাপ্ত বিজ্ঞ বিচারপতি এডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি। গত ৮ ফেব্রæয়ারি রবিবার দিরাই উপজেলা হ্যালিপেড মাঠে নাছির চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি,ঐ রিটার্নিং অফিসারের বিরুদ্ধে জামাত প্রার্থী শিশির মোহাম্মদ মনিরের পক্ষাবলম্বন ও পক্ষপাতমূলক পদক্ষেপ গ্রহনের অভিযোগ আনেন। এসব অভিযোগের বিষয়সমূহ প্রধান নির্বাচন কমিশনারের কাছে দফায় দফায় জানানোর পরও কেন ঐ রিটার্নিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়নি তার খুটির জোর কোথায় ? সমবেত জনতা তা জানতে চান।
৭ দফা অভিযোগ এনে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, আমার উক্ত অভিযোগ পাওয়ামাত্র আপনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিজ ক্ষমতাবলে অভিযুক্ত রিটার্নিং অফিসার ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন। অন্যথায় ১২ ফেব্রæয়ারির নির্বাচনে আমি ও আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলার ৫ প্রতিদ্ব›দ্বী সংসদ সদস্য পদপ্রার্থী কোন ধরনের মেটিকুলাস ডিজাইনের কারণে ক্ষতিগ্রস্থ হলে আপনি প্রধান নির্বাচন কমিশনার দায়ী থাকবেন।
গত ৯ ফেব্রæয়ারি অভিযোগটি প্রেরণ করা হলেও প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। তবে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ এর দপ্তরে যোগাযোগ করে অভিযোগ প্রাপ্তির সত্যতা পাওয়া গেছে। সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসার সাইদুর রহমান ও সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ শুকুর মাহমুদ মিঞা অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন। তবে সাংবাদিকরা অভিযুক্ত রিটার্নিং অফিসার ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে তার মুঠোফোনে কল করলে তিনি এ ব্যাপারে মুখ খুলতে রাজী হননি।
নাছির চৌধুরী প্রধান নির্বাচন কমিশনারকে বিনয়ের সাথে অনুরোধ করে বলেন বলেন,জুলাই যোদ্ধা ও ছাত্রজনতার লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে এবং সুনামগঞ্জ জেলায় অবাধ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বর্তমানে সরাসরি জামায়াতে ইসলামী সমর্থিত ও ফ্যাসিবাদের অন্যতম দোসর দুর্নীতিবাজ সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া (পরিচিতি নং ১৫৯০৭) কে অবিলম্বে অপসারণ করুন।
উল্লেখ্য গণ মানুষের নেতা নাছির উদ্দিন চৌধুরী ১৯৬৭-৭০ইং সনে ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে সুনামগঞ্জ কলেজ ছাত্র সংসদের জিএস,সিলেট এমসি কলেজ ও মৌলভীবাজার কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়নের সক্রিয় নেতা হিসেবে চাচাতো ভাই (পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও কুলঞ্জ ইউপি চেয়ারম্যান) তোফায়েল আহমদ চৌধুরী সহকারে গেরিলা বাহিনীতে যোগ দেন। সিলেট-মৌলভীবাজারের মধ্যবর্তী শেরপুর নামক স্থানে তারা পাক বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে অবতীর্ন হন। তাঁর আরেক চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ চৌধুরী পাক বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন। ১৯৮৫-৯০ সনে ২ বার দিরাই উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ৯৬ সালের ১২ জুনের নির্বাচনে তিনি খ্যাতিমান পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেন গুপ্তকে ৫০৫ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন। দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে হয়রানীমূলক মামলা দায়ের করলে তিনি সরকারের তদন্তে ও আদালতের রায়ে বেকসুর খালাস পান। জাহানপুর গ্রামের চোরাই বস্তিতে অগ্নি সংযোগের দায়ে আওয়ামীলীগ সরকারের আমলে তাকে প্রধান আসামী করে প্রতিদ¦›দ্বী প্রতিপক্ষরা হয়রানীমূলক মামলা দায়ের করলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ ঐ মামলা প্রত্যাহার করান। সংসদে দেয়া এক বক্তৃতায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদী তাঁকে “আমার বন্ধু” বলে সম্বোধন করেন। সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি পাকিস্তানের করাচীতে স্কাউট জাম্বুরীতে অংশগ্রহন করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জল করেন। একজন কৃতি ফুটবলার ও গোলকিপার হিসেবে প্রতিটি প্রতিযোগীতায় বিজয়ী হতেন। বিদেশের আরাম আয়েশের জীবনকে উপেক্ষা করে গত ৪১ বছর ধরে তিনি দিরাই-শাল্লা নির্বাচনী এলাকায় অতন্ত্র প্রহরীর ন্যায় জনসেবায় লাগাতারভাবে নিবেদিত রয়েছেন।
শারীরিক অসুস্থতা নিয়ে দেশ বিদেশে প্রতিপক্ষরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে উল্লেখ করে নাছির চৌধুরী দুর্নীতিবাজ রিটার্নিং অফিসার ইলিয়াস মিয়ার বিরুদ্ধে তাঁর দায়েরকৃত অভিযোগের স্বপক্ষে দেশ বিদেশে অবস্থানরত সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি,দলীয় নেতাকর্মী সমর্থক ও বিবেকবান নাগরিকবৃন্দকে কে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার জন্যও সবিনয় অনুরোধ জানান।



বিষয়: #  #  #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’ ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
ব্র্যাক ডেইরির উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ ব্র্যাক ডেইরির উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre