মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিনোদন » যেখানে হানিমুনে গেলেন অনন্ত-রাধিকা
যেখানে হানিমুনে গেলেন অনন্ত-রাধিকা
বজ্রকন্ঠ ডিজিটাল নিউজ ::

অনন্ত-রাধিকার বিয়ের মাস পূর্তি হল। এর মধ্যেই নিজেদের হানিমুন সেরে নিলেন আম্বানি বাড়ির নতুন দম্পতি। শোনা যাচ্ছে, প্যারিস অলিম্পিকে নাকি গিয়েছিলেন তারা। সেখান থেকে নেটিজেনদের ধারণা ছিল, সেখানেই নাকি হানিমুন সেরেছেন অনন্ত-রাধিকা।
কিন্তু প্যারিস ভ্রমণের পর কোস্টারিকায় উড়াল দেন এই নবদম্পতি। ১ আগস্ট থেকে কোস্টারিকায় রয়েছেন অনন্ত-রাধিকা।
বিয়ের মত হানিমুনেও বিপুল অঙ্কের টাকা খরচ করেছেন তারা। কোস্টারিকার গুয়ানাকাস্তেতে রয়েছেন তারা। সেখানকার কাসা লাস ওলাস ফোর সিজন্স রিসোর্টে রয়েছেন বলে খবর।
কাসা লাস ওলাস ফোর সিজন্স রিসোর্টটি একটি পাঁচতারা হোটেল। রয়েছে ছয়টি বেডরুম। প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এ রিসোর্টটি ১৮ হাজার ৪৭৫ স্কোয়ার ফিটের ওপর দাঁড়িয়ে। দেড় একরের জায়গার ওপর সেই হোটেলটি। প্যাসিফিক মহাসাগরের ১৮০ ডিগ্রি ভিউ পাওয়া যায় রিসোর্টের ঘর থেকে।
বিষয়: #অনন্ত #গেলেন #রাধিকা #হানিমুন










নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার 