রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ ৫ আসনে এমপি আ.লীগের নেতাকর্মীরা আত্মগোপনে
এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ ৫ আসনে এমপি আ.লীগের নেতাকর্মীরা আত্মগোপনে
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সোমবার দেশত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। দেশ ছেড়ে পালিয়ে গিয়ে তিনি ও তার পরিবার জনরোষ থেকে বেঁচে গেলেও কঠিন বিপদে পড়েছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও নেতাকর্মীরা।
আত্মগোপনে চলে গেছেন সংসদীয় সুনামগঞ্জ ৫ আসনের সাবেক এমপিসহ দলের জনপ্রতিনিধি ও শীর্ষ পর্যায়ের নেতারা। তারা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক আত্মগোপনে রয়েছেন। মুহিবুর রহমান মানিকের কোনো খোঁজ মিলছে না এলাকায় ।
গত শনিবার সাংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দেশ বিদেশে অবৈধ সম্পদ, অর্থ পাচার ও সীমাহীন দুনীতি নামে বেনামে ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা আত্নসাৎ সহ নানা অনিয়ম অভিযোগ তোলেছেন এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট উপজেলা সাবেক চেয়ারম্যান অফিসে অনুষ্টিত হয়েছে। ছাতক দোয়ারাবাসীর ব্যানারে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল লিখিত বক্তব্য পাঠ করেছেন।
লিখিত বক্ত্যেবে তিনি বলেছেন এমপি মানিক শুন্য থেকে হাজার কোটি টাকার মালিক বনেছেন।
তার গ্রামের বাড়ি আমের তল গ্রামের বিশাল বাড়ি,ছাতক মন্ডলীভোগ,সিলেট আম্বরখানা,ঢাকা মোহাম্মদপুর,ঢাকা উত্তরা,মালেশিয়াসহ দেশ বিদেশে একাধিক বাসা রয়েছে তার।
তার প্রধান সহযোগি আওয়ামীলীগ নেতা ফাকরু হত্যার মামলার প্রধান আসামী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ,ও তার ব্যক্তিগত সহকারি মুশাহিদ আলীরসহ এদের গ্রেপ্তার ও আইনানুগত ব্যবস্থা নেয়ার জোর দাবিতে জানিয়েছেন তিনি।
বিষয়: #সুনামগঞ্জ




হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
