রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে কুষ্টিয়া বিজেপি ৪৭ আয়োজিত বিনিময় সভা অনুষ্ঠিত
দৌলতপুরে কুষ্টিয়া বিজেপি ৪৭ আয়োজিত বিনিময় সভা অনুষ্ঠিত
খন্দকার জালাল উদ্দিন :

কুষ্টিয়ার দৌলতপুর থানা চত্বরে কুষ্টিয়া-৪৭ ব্যাটালিয়ন আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১০ আগস্ট শনিবার বিকেল তিন টায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপত্বি করেন কুষ্টিয়া-৪৭ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ প্রামানিক।
অনুষ্ঠানে বিএনপি জামাত ও জাতীয় পার্টির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাহাবুল ইসলামের নেতৃত্বে ১২ জন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক। আওয়ামীলীগের কোন নেতা ছিলেন না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র দৌলতপুর শাখার সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ, সাংবাদিক শাহিন রেজা, ছাত্র নেতা খাজা আহমেদ, নাঈম ইসলাম, সেলিম বাসার সবুজ, আরিফ আহাম্মেদ প্রমূখ। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা শ্রী দুলাল দেবনাথ।, জাতীয় পার্টির নেতা শাহরিয়ার জামিল জুয়েল। জামাত নেতা আরজ উল্লাহ। বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এমন উদ্যোগ গ্রহণের জন্য পুলিশ বাহিনীকে সক্রিয় রাখার সকলের প্রতি আহ্বান জানান।
চাঁদাবাজি রাহাজানি ছিনতাই বিভিন্ন অপকর্ম এলাকায় না হতে পারে এমন পদক্ষেপ গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বিজেপি সেক্টর কমান্ডার মাহবুব মোর্শেদ প্রামানিক, কোন প্রকার প্রশাসনিক সহযোগিতার জন্য ০১৭৬৯-৬০৪২২৪ ও ০১৮৭৬-১৩৪২০০ নাম্বারে যোগাযোগের জন্য পরামর্শ দেন।
আন্দোলন অংশগ্রহণকারী ছাত্ররা প্রায় ১২ জন উপস্থিত ছিলেন। সুন্দরভাবে সুশৃংখলভাবে অন্যায় হবে না, এলাকা পরিচালিত হবে, এই আশাবাদ ব্যক্ত করেন ছাত্রনেতারা। বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনকারী শহীদ ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান, তাদের সকল বিষয়ে সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিষয়: #দৌলতপুর










হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক 