রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, গুলিবিদ্ধ ২
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, গুলিবিদ্ধ ২
বজ্রকণ্ঠ ডিজিটাল নিউজ ডেস্ক:

গোপালগঞ্জে উত্তেজিত জনতা সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় সেনাসদস্য, সংবাদকর্মী ও স্থানীয় ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, এর মধ্যে গুলিবিদ্ধ রয়েছে ২জন।
১০ আগস্ট, শনিবার বিকেলে সদর উপজেলার গোপিনাথপুর স্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। জড়ো হওয়া জনগণকে সেনাবাহিনী রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। তারা সেনাবাহিনীর উপর ইট-পাটকেল ছুড়তে থাকে।
এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে স্থানীয় জনতা আরো ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়।
গোপালগঞ্জ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। গত কয়েক দিন ধরে জেলার কোথাও না কোথাও শেখ হাসিনার পক্ষে হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী বিক্ষোভ সমাবেশ করে আসছে। শান্ত গোপালগঞ্জ ক্রমেই অশান্ত হয়ে উঠছে।
গোপালগঞ্জ ক্যাম্পের লে. কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রায় ৪ হাজার জনতা সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করলে তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে জনগন উত্তেজিত হয়ে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করাসহ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ৪ সেনা সদস্য আহত হয়েছে।
বিষয়: #অগ্নিসংযোগ #গাড়ি #গুলিবিদ্ধ #গোপালগঞ্জ #ভাঙচুর #সেনাবাহিনী










পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী 