রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিনোদন » ফের কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা
ফের কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা
![]()
রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার ও ধর্মীয়ভাবে কটাক্ষ করে মানহানি মামলায় জড়ালেন কঙ্গনা রানাউত।
মাণ্ডির এ বিজেপি তারকা সাংসদের বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্র কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন।
সম্প্রতি ভারতীয় রাজনীতিক রাহুল গান্ধীর জাত তুলে ‘জগাখিচুড়ি’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় তার বিকৃত ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘দাদু মুসলিম, দিদা পারসি, মা খ্রিষ্টান’।
বিকৃত এ ছবিতে দেখা গেছে, রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলকের সঙ্গে গলায় খ্রিষ্টান ধর্মের ‘ক্রস’ লকেট ঝুলতে। সেই ছবি শেয়ার করে আইনি ঝামেলায় পড়েছেন কঙ্গনা।
মামলাকারী আইনজীবীর দাবি, তিনি একজন সাংসদ হয়েও কারো অনুমিত না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করেছেন। এতে তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করা হয়েছে। এতে গান্ধী পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
এর আগে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ভারতীয় খ্যাতিমান কবি ও লেখক জাভেদ আখতার। টেলিভিশন চ্যানেলে প্রকাশ্যে তার বিরুদ্ধে মিথ্যে বলেছিলেন এই অভিনেত্রী। এবার রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করায় তার বিরুদ্ধে আবারও মানহানি মামলা করা হয়েছে।
বিষয়: #কঙ্গনা #বিরুদ্ধে #মানহানি










নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার 