শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Draft » বাঁধার প্রাচীর ডিঙিয়ে পুনুরুজ্জীবিত হলো লালমোহন মিডিয়া ক্লাব
প্রথম পাতা » Draft » বাঁধার প্রাচীর ডিঙিয়ে পুনুরুজ্জীবিত হলো লালমোহন মিডিয়া ক্লাব
৪১৭ বার পঠিত
শনিবার ● ১০ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঁধার প্রাচীর ডিঙিয়ে পুনুরুজ্জীবিত হলো লালমোহন মিডিয়া ক্লাব

নিজস্ব প্রতিবেদক ::
বাঁধার প্রাচীর ডিঙিয়ে পুনুরুজ্জীবিত হলো লালমোহন মিডিয়া ক্লাব
বিগত সরকারের আমলে এক ভয়াবহ ষড়যন্ত্রের আগ্রাসনে বন্ধ ঘোষণা করা হয় দ্বীপজেলা ভোলার লালমোহনের গণমানুষের প্রিয় গণমাধ্যম সংগঠন ‘লালমোহন মিডিয়া ক্লাব’ । শুধু সংবাদ চর্চা নয়, শীতার্তদের কম্বল দেয়া, করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবছর জ্ঞানীগুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান, দেশবরেণ্য লেখক সাংবাদিক শিল্পীদের স্মরণ, স্হানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসহ বহুমুখী সামাজিক কর্মকাণ্ডের সফল আয়োজক এই সংগঠনটি তার স্বনাম ও সুনামের কারণেই রোষানলে পড়ে যায় কুচক্রী মহলের । ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর কবি রিপন শানের হাত ধরে একঝাঁক প্রগতিশীল গণমাধ্যমকর্মীর সমন্বয়ে লালমোহন পৌরশহরের হাজী ইউসুফ প্লাজায় অনুষ্ঠিত প্রীতি আড্ডায় জন্মগ্রহণ করে লালমোহন মিডিয়া ক্লাব । ২০২১ সালের মাঝামাঝি সময়ে ষড়যন্ত্রী অপশক্তির কঠিন খড়গ নেমে আসে লালমোহন মিডিয়া ক্লাবের বুকে । অবশেষে তিন বছরের বাকরুদ্ধ যন্ত্রণার কঠিন দাবদাহ পেরিয়ে আজ ৮ আগস্ট ২০২৪ শুক্রবার নতুন উদ্যমে নবজন্ম লাভ করলো লালমোহন মিডিয়া ক্লাব ।

আজ সন্ধ্যায় লালমোহন পৌরশহরের ফুডপ্লেস চাইনীজ রেস্তোরাঁয়, মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক কবি রিপন শানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনুরুজ্জীবন বৈঠকের প্রথমার্ধে উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে ; ক্লাবের কার্যপ্রণালী বিধির গুরুতর লঙ্ঘন ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলালকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় । বৈঠকের দ্বিতীয়ার্ধে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে, লালমোহন মিডিয়া ক্লাবের সাবেক সহসভাপতি ও করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক তারেকুল ইসলাম খালেক (বাংলা খবর) কে আহবায়ক এবং ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজান হাওলাদার (দৈনিক চিত্র/আমাদের বরিশাল)কে সদস্যসচিব করে ৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয় । কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন জুয়েল (ভয়েস সিটিজি/দৈনিক ভোলার বাণী) এবং ধলীগৌরনগর কলেজের প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ (দৈনিক দেশের কণ্ঠ) । নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন : যথাক্রমে- লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা, বদরপুর নুরুন্নবী চৌধুরী কলেজের সিনিয়র প্রভাষক কবি রিপন শান (দ্য রেডটাইমস্/ভোলার কণ্ঠ/মুক্তবুলি), মিজান পাটোয়ারী (দৈনিক আজকের বসুন্ধরা), জসিম মাতাব্বর (দৈনিক আমাদের বরিশাল/একুশে নিউজ), ধলীগৌরনগর কলেজের প্রভাষক মোঃ আনোয়ার হোসেন (বাংলাদেশ ক্রাইম সংবাদ) এবং এমরান হাসান আলীম (দৈনিক মাতৃজগত) । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য- গজারিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, ক্লাবের শুভার্থী- ধলীগৌরনগর কলেজের প্রভাষক মেহেদী হাসান রিয়াজ, শিক্ষক ও সমাজকর্মী মোঃ মফিজুল ইসলাম, মোহাম্মদ শরিফ প্রমুখ।



বিষয়: #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি