শুক্রবার ● ৩১ মে ২০২৪
প্রথম পাতা » Default Category » বরিশালে নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধার
বরিশালে নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধার
ঘূর্ণিঝড় রেমালের বৈরী আবহাওয়ার মধ্যে বরিশালের কীর্তনখোলা নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ জেলে জাহাঙ্গীর ঘরামীর (২২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মে, শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।
জাহাঙ্গীরের মৃগী রোগ ছিল জানিয়েছেন তার বোন নাজমা বেগম। সোমবার জাহাঙ্গীর মাছ ধরতে নদীতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।
নিহত জেলে জাহাঙ্গীর বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনির বাসিন্দা বারেক ঘরামীর ছেলে।
জাহাঙ্গীরের বোন নাজমা বেগম বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে সোমবার সকাল ১০টায় সে বাড়ি থেকে বের হয়ে মাছ ধরতে কীর্তনখোলা নদীতে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আবহাওয়া কিছুটা ঠিক হলে সোমবার থেকে তার সন্ধান করে ব্যর্থ হই। পরে শুক্রবার তার ভাসমান লাশ উদ্ধারের খবর পেলাম।
বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, জাহাঙ্গীরকে সব শেষ সোমবার তাকে নদী তীরে মাছ ধরতে দেখেছিল। কিন্তু সে কীভাবে নদীতে পড়লো তা জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষ করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিষয়: #বরিশাল




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
