মঙ্গলবার ● ৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
৬ আগস্ট, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এ কথা জানিয়েছেন।
এ সময় ডেপুটি গভর্নর নুরুন্নাহার, খুরশিদ আলম, ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালকসহ অন্যান্য কমকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ব্যাংক রিপোর্টারদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, আপনারা আজ থেকে প্রবেশ করতে পারবেন। তবে এমন কোন প্রতিবেদন না করা হয় যেটার সত্যতা নেই। যার কারণে পুরো আর্থিক খাতে সংকট দেখা দেয়। আমরা অনিয়মের সাথে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
গত এপ্রিল মাস থেকে পেশাগত দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারছিলেন না বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অলিখিত নিষেধাজ্ঞার কারণে সাংবাদিকদের ব্যাংকের ভেতরে প্রবেশের অস্থায়ী পাস ইস্যু বন্ধ রাখা হয়। অর্থনীতিবিষয়ক রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত সাংবাদিকরা এবং গণমাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাজীবী সংগঠন বিষয়টির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়। অবশেষে আজ মঙ্গলবার থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।
বিষয়: #নিষেধাজ্ঞা #প্রত্যাহার #প্রবেশে #বাংলাদেশ #ব্যাংক #সাংবাদিক










রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর 