শনিবার ● ৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মহেশপুরে ঋণের চাপে ভ্যানচালক যুবকের আত্মহত্যা
মহেশপুরে ঋণের চাপে ভ্যানচালক যুবকের আত্মহত্যা

ঝিনাইদহের মহেশপুরে ঋণের চাপে আব্দুল মকিম (৩৫) নামে এক ভ্যানচালক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসার আবাসন এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মকিম একই এলাকার বীর মুক্তিযোদ্ধা কেরামত আলীর ছেলে।
নিহতের বড় ভাই নজরুল ইসলাম জানান, দুই বছরের তাদের একটি ছেলে সন্তান আছে। ভ্যান চালক আব্দুল মকিম সংসার চালাতে এনজিও ও বিভিন্ন জনের কাছ থেকে ঋণ করেন । ভ্যান চালিয়ে ঋণ পরিশোধ করতে না পারায় পাওনাদাররা তাকে চাপ দিতে থাকে। এতে করে পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে তৈরি হয় অশান্তি। অভিমান করে স্ত্রী লিমা খাতুন শিশু সন্তানকে নিকে বাপের বাড়ি চলে যায় কয়েক দিন পূর্বে। আর এ ঋণের জন্য চিন্তাগ্রস্ত হয়ে পড়েন মকিম। পরে বৃহস্পতিবার রাতে নিজ ঘরের আঁড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, মকিম বিভিন্ন এনজিও ও পরিচিত জনদের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধ করতে না পারার লজ্জায় ও চিন্তায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান, শুক্রবার সকালে নিহতের পরিবার বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করেছেন। বিষয়টি বিবেচনা করে পরিবারের কাছে লাশ দাফনের জন্য দেওয়া হয়েছে।
বিষয়: #আত্মহত্যা #ভ্যানচালক #যুবক










ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সিলেট বিউবো প্রকল্পে হাজার কোটি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর 