মঙ্গলবার ● ৩০ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সহিংসতায় আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধানমন্ত্রী
সহিংসতায় আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধানমন্ত্রী
কোটাবিরোধী আন্দোলন চলাকালে দেশজুড়ে সহিংসতায় আহতদের খোঁজখবর নিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩০ জুলাই, মঙ্গলবার বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছান। এরপর আহতদের সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে এসময় প্রয়োজনীয় নির্দেশনা দেন।
হামলার নৃশংসতার কথা শুনে এবং আহতদের শরীরে আঘাতের তীব্রতা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান আহতদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র।
পরিদর্শনকালে তিনি আহতদের সুচিকিৎসার আশ্বাস দেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এছাড়াও, মিরপুর-১০-এ ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন, রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন, সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ভবন এবং মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।
বিষয়: #প্রধানমন্ত্রী










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 