শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৩১ মে ২০২৪
প্রথম পাতা » Draft » টি-২০ বিশ্বকাপে শীর্ষ ১০ ব্যাটারের তালিকায় সাকিব
প্রথম পাতা » Draft » টি-২০ বিশ্বকাপে শীর্ষ ১০ ব্যাটারের তালিকায় সাকিব
২৯৭ বার পঠিত
শুক্রবার ● ৩১ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টি-২০ বিশ্বকাপে শীর্ষ ১০ ব্যাটারের তালিকায় সাকিব

টি-২০ বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ২ জুন। এই টুর্নামেন্টের আগে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। কুড়ি ওভারের এই টুর্নামেন্টের সেরা পারফর্মার কারা, কাদের ঝুলিতে আছে বেশি উইকেট, ব্যাট হাতে সাফল্য পেয়েছেই বা কারা, এসব নিয়ে চলছে আলোচনা।

একের পর এক রেকর্ড গড়েন বলে ‘রেকর্ড আল হাসান’ তকমা সাকিব আল হাসান পেয়ে গেছেন অনেক আগেই। আইসিসি ইভেন্টেও রয়েছে তাঁর একগাদা রেকর্ড। ব্যাটিং, বোলিং দুটোতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দশে আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব। ৩৬ ইনিংসে ব্যাটিং করে ৭৪২ রান করেছেন।

গড় ও স্ট্রাইকরেট ২৩.৯৩ ও স্ট্রাইকরেট ১২২.৪৪। করেছেন তিন ফিফটি। যার মধ্যে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে। ৪৭ উইকেট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারী এখনো তিনি।

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দশে এশিয়ানদের জয়জয়কার। প্রথম ১০ ব্যাটারের মধ্যে পাঁচজনই এশিয়ার। ১১৪১ রান করে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। দুই ও তিনে থাকা মাহেলা জয়বর্ধনে ও ক্রিস গেইলের রান ১০১৬ ও ৯৬৫ রান।

জয়বর্ধনে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন ২০১৪ সালে। বাংলাদেশে অনুষ্ঠিত ১০ বছর আগে বিশ্বকাপে ভারতকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ গেইল খেলেছেন ২০২১ সালে।

তাতে রোহিত শর্মার সেরা দুইয়ে ওঠার সম্ভাবনা আরও একটু জোরালো হলো। ৯৬৩ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত। তাঁর নেতৃত্বেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত।

৮৯৭ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক তিলকরত্নে দিলশান। দিলশান সবশেষ ২০১৬ সালে খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবু রান সংগ্রাহকের সেরা পাঁচে জায়গা করে নিতে সাকিবের জন্য একটু কঠিনই হবে।

ছয় ও সাতে থাকা ডেভিড ওয়ার্নার ও জস বাটলার দুজনই আছেন এবারের বিশ্বকাপে। বড় মঞ্চে ওয়ার্নার, বাটলার যে কতটা বিধ্বংসী হতে পারেন, সেটার প্রমাণ দেখা গেছে অনেকবারই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ ১০ রান সংগ্রাহক

রান ইনিংস স্ট্রাইকরেট
বিরাট কোহলি (ভারত) ১১৪১ ২৫ ১৩১.৩০
মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা) ১০১৬ ৩১ ১৩৪.৭৪
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৯৬৫ ৩১ ১৪২.৭৫
রোহিত শর্মা (ভারত) ৯৬৩ ৩৬ ১২৭.৮৮
তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) ৮৯৭ ৩৪ ১২৪.০৬
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৮০৬ ৩৪ ১৩৩.২২
জস বাটলার (ইংল্যান্ড) ৭৯৯ ২৭ ১৪৪.৪৮
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৭৪২ ৩৬ ১২২.৪৪
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ৭১৭ ২৯ ১৪৩.৪০
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৬৯৯ ২৪ ১৮৩.৮৪



বিষয়: #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি