বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কীভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করা যায় :হানিফ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কীভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করা যায় :হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আমাদের জীবনে চলার পথে অনেক দুর্যোগ আসে, প্রাকৃতিক দুর্যোগ, মানুষের সৃষ্ট দুর্যোগ। এসব দুর্যোগ মোকাবিলা করেই চলতে হয়। অনেক সময় নিজেরাই মোকাবিলা করতে পারি, অনেক সময় পারি না, সেসময় রাষ্ট্র সহায়তা করে। এই যে দুর্যোগে মানুষকে সহযোগিতা করা, এই বোধটা আমাদের মধ্যে কমই ছিল। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ১৯৯৬ সালে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, তখনই কিন্তু তিনি এই গ্রামবাংলার মানুষের পাশে দাঁড়িয়ে কীভাবে সহায়তা করা যায় সেটা চিন্তা করেছিলেন এবং সেসময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা এসব চালু করেছিলেন। তখন অনেকে বলেছিল এইসব লোক দেখানো, এই ভাতা দিবে? বাংলাদেশের মতো গরিব দেশে সরকার ভাতা দিবে এটা কি সম্ভব? সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের প্রতি কতখানি দরদ, কতখানি মমত্ব থাকলে এটা সম্ভব হয়।
৩০ মে, বৃহস্পতিবার বিকেলে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া বিজেএম কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত চাষীদের মধ্যে অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৬৬ জন পানচাষীদের ১ কোটি ৬৫ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
অনুষ্ঠানে হানিফ বলেন, সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে সারাদেশ তছনছ হয়েছে, আমাদের সৌভাগ্য এর যে দাপট ও ভয়ংকর ক্ষতি এটা মোকাবিলা করতে হয়নি। আমাদের এলাকাতে ২০১১ সালে আইলা হয়েছিল। হাজার হাজার ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। লক্ষ লক্ষ মানুষ ত্রিপাল টানিয়ে বেড়িবাধের উপর আশ্রয় নিয়েছিল। পানিতে সব তলিয়ে গিয়েছিল। সেসময় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজকে প্রধানমন্ত্রী পটুয়াখলী কলাপাড়া রেমাল ক্ষতিগ্রস্তদের পরিদর্শনে গিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স আপনারা জানেন, এই বয়সে তার যে মানসিক শক্তি তার সাথে পেরে ওঠা যায় না। তার এই মানসিক শক্তি ও শারীরিক সক্ষমতার আল্লাহপাক দিয়েছেন একটা কারণেই, এই যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তিনিই এদেশের মানুষের জন্য কাজ করেন সার্বক্ষণিকভাবে, তিনিই জানেন কীভাবে মানুষকে সহায়তা করা যায় কীভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়।
হানিফ আরো বলেন, আজকে যে পানচাষী ভাইয়েদের ১ কোটি ৬৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে আমার মনে হয় খুব জায়গায় আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে এত অর্থ দেওয়া হয়েছে। কোনো জেলা শহরে এমন হয়েছে কি না আমার সন্দেহ আছে। আমরা তাৎক্ষণিকভাবে সহায়তা করেছিলাম। চাল, ডাল, শাড়ি, লুঙ্গিসহ আরো অনেক্কিছু এবং নগদ অর্থ দেওয়া হয়েছিল। আজকে যে অনুদান দেওয়া হলো তাতে পানচাষী ভাইয়েরা আগুনে তাদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে পারবে বলে আমার প্রত্যাশা।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন। এছাড়াও, উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন পানচাষীকে জনপ্রতি ৪০ হাজার টাকা, ১১০ জন পানচাষীকে জনপ্রতি ৩০ হাজার টাকা, ৫২৪ জন পানচাষীকে জনপ্রতি ২০ হাজার টাকা এবং ২১৯ জন পানচাষীকে জনপ্রতি ১০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, চলতি বছরের ২০ এপ্রিল ভেড়ামারা উপজেলার রায়টা, কুচিয়ামোড়, ফয়জুল্লাপুর, আড়কান্দি ও মাধবপুর এলাকার চাষীদের বিপুল পরিমাণ পান বরজ আগুনে ভস্মিভূত হয়। এতে নিঃস্ব হয়ে যায় হাজারো পান চাষী। অনুদানের এ চেক পেয়ে আনন্দ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পানচাষীরা।
বিষয়: #প্রধানমন্ত্রী #শেখ #হানিফ #হাসিনা










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 