শিরোনাম:
ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিশেষ » ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী স্নাইপারের গাড়ি ও বাড়িতে বিস্ফোরক দ্রব্যের সন্ধান
প্রথম পাতা » বিশেষ » ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী স্নাইপারের গাড়ি ও বাড়িতে বিস্ফোরক দ্রব্যের সন্ধান
৩৪৭ বার পঠিত
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী স্নাইপারের গাড়ি ও বাড়িতে বিস্ফোরক দ্রব্যের সন্ধান

বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:
ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী স্নাইপারের গাড়ি ও বাড়িতে বিস্ফোরক দ্রব্যের সন্ধান
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় স্নাইপার হামলা করা হয় তার ওপর; কিন্তু সৌভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে যান তিনি। হামলার পরপরই সিক্রেট সার্ভিস অ্যাসল্ট টিমের হাতে নিহত হন হামলাকারী। ইতোমধ্যে তার পরিচয়ও সনাক্ত করেছে এফবিআই। সেইসঙ্গে হামলাকারী স্নাইপারের গাড়িতে ও বাড়িতে তল্লাশি চালিয়ে ‘বিস্ফোরক’ পেয়েছে তদন্তকারী সংস্থা।

১৪ জুলাই, রবিবার এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম।

হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস বলে জানিয়েছে এফবিআই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী জনসভায় ট্রাম্পকে লক্ষ্য করে দূরের একটি ভবন থেকে গুলি চালান ২০ বছর বয়সী এ ব্যক্তি। তবে গুলিটি তার কান ছুঁয়ে বেরিয়ে যায়। প্রতিক্রিয়াস্বরূপ সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে নিহত হন থমাস।

পরবর্তীতে থমাসের গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, তিনি ওই গাড়িটি চালিয়ে সমাবেশে এসেছিলেন। এছাড়া ট্রাম্পের ওপর হামলা চালানোর জন্য তিনি যে বন্দুকটি ব্যবহার করেন, সেটি তার বাবার কেনা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বরাত দিয়ে এপি ও সিএনএন জানিয়েছে, শুধু গাড়ি নয়, থমাসের বাড়িতেও বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে।

প্রতিবেদন মতে, ট্রাম্পের ওপর হামলা করতে ২০ বছর বয়সী থমাস একটি এআর-স্টাইলের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল। লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রটি তার বাবার কেনা।

পেনসিলভানিয়ার বাটলারে যেখানে ট্রাম্পের সমাবেশ হয়েছে সেখান থেকে প্রায় এক ঘন্টার দূরত্বে থাকতেন থমাস। বেথেল পার্ক হাই স্কুল থেকে ২০২২ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি।



বিষয়: #  #  #  #  #  #  #  #


বিশেষ এর আরও খবর

নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকার থাকা প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকার থাকা প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল
‘নবীগঞ্জের ইতিকথা’ ভবিষ্যৎ গবেষকদের জন্য একটি  সহায়ক  দলিল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা ‘নবীগঞ্জের ইতিকথা’ ভবিষ্যৎ গবেষকদের জন্য একটি সহায়ক দলিল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা
শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি
রাষ্ট্র কতটা নিষ্ঠুর হলে এমন অন্যায় সম্ভব হয়? রাষ্ট্র কতটা নিষ্ঠুর হলে এমন অন্যায় সম্ভব হয়?
শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর ৭৪ তম জন্মদিন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর ৭৪ তম জন্মদিন
ব্যর্থতা ঢাকতেই ‘হ্যাঁ’ ভোটে জিততে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতা ঢাকতেই ‘হ্যাঁ’ ভোটে জিততে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার
কালচারাল প্রোটেকশন ফান্ডের দশ বছর পূর্তি উপলক্ষে দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল কালচারাল প্রোটেকশন ফান্ডের দশ বছর পূর্তি উপলক্ষে দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল
শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা
আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ
সহজ এবং খুব সহজ উপায়ে আয় করার কিছু টিপস এখানে দেওয়া হল…. সহজ এবং খুব সহজ উপায়ে আয় করার কিছু টিপস এখানে দেওয়া হল….

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন
সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান
দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল
সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক
দৌলতপুরে সোনার দোকানে চুরির বিচারের দাবীতে মানব বন্ধন ও রাস্তা অবরোধ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ১০ পাচারকারী আটক
২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার
ঝিলকি সহ সাথের ৩ ডাকাত মারা গেলেও থামেনি চুরি-ডাকাতি!