বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিআরটিসি’র বহরে যুক্ত হবে বৈদ্যুতিক বাস
বিআরটিসি’র বহরে যুক্ত হবে বৈদ্যুতিক বাস
বজ্রকণ্ঠ নিউজঃ

নিজস্ব বহরে ইলেকট্রিক (বৈদ্যুতিক) বাস যুক্ত করার চিন্তা করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এছাড়া আয় বাড়াতে আন্তর্জাতিক রুটে বরিশাল-কলকাতা, চট্টগ্রাম-কলকাতা, ঢাকা-গ্যাংটক (সিকিম)-দার্জিলিং, ঢাকা-নেপাল বাস সার্ভিস চালুর কথাও ভাবছে এ রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।
১১ জুলাই, বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, সেখ সালাহউদ্দিন, মো. মুজিবুল হক, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ-আল-কায়সার, মোহাম্মদ গোলাম ফারুক ও মোছা. নাছিমা জামান ববি অংশগ্রহণ করেন।
প্রতিবেদনে আয় বাড়াতে বহরে নতুন ইলেকট্রিক ও সিএনজি বাস সংযোজন, আন্তর্জাতিক রুটের সংখ্যা বাড়ানো প্রয়োজন বলে উল্লেখ করা হয়। এজন্য বরিশাল-কলকাতা, চট্টগ্রাম-কলকাতা, ঢাকা-গ্যাংটক (সিকিম)-দার্জিলিং, ঢাকা-নেপাল আন্তর্জাতিক রুটে বাস চালু, ইলেকট্রনিক ভেহিকলসহ নতুন মডেলের বাস বহরে যুক্ত করার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিআরটিসির বহরে যুক্ত হয়েছে ১ হাজার ৫৫৮টি বাস। বাসগুলো কিনতে খরচ হয়েছে ১ হাজার ২৯৮ কোটি ৩৭ লাখ ২৯ হাজার টাকা। এসব বাস কেনা হয়েছে ভারত, চীন ও দক্ষিণ কোরিয়া থেকে।
প্রতিবেদনের তথ্য মতে, নরডিক ডেভেলপমেন্ট ফান্ডের ১১৩ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার ঋণ সহায়তায় চীনের ডংফেং ইয়াংসি থেকে ২৭৫টি একতলা সিএনজি বাস; ইকোনমিক ডেভেলপমেন্ট করপোরেশন ফান্ডের ২৭৮ কোটি ২৮ লাখ ৬২ হাজার ঋণ সহায়তায় দক্ষিণ কোরিয়ার দাইয়্যু থেকে ২৫৫টি সিএনজি এসি/নন-এসি বাস; ইন্ডিয়ান ডলার ক্রেডিট লাইনের ৩৭৯ কোটি ৩৩ লাখ ১৮ হাজার টাকা ঋণের আওতায় ভারতের অশোক লিল্যান্ড থেকে ২৯০টি দ্বিতল, ৮৮ একতলা এবং ৫০টি আর্টিকুলেটেড বাস এবং ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি-২) ৫২৭ কোটি ১২ লাখ ৪ হাজার টাকা ঋণে ভারত থেকে ৩০০ দ্বিতল, ১০০ এসি, নন-এসি এবং ১০০ এসি ইন্টারসিটি বাস কেনা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, বিআরটিসির বহরে বর্তমানে এক হাজার ৩৫০টি বাস রয়েছে। এর মধ্যে এক হাজার ২৪৪টি বাস ২০৩টি রুটে পরিচালিত হচ্ছে। ১০৬টি বাস মেরামতে রয়েছে। আগে লোকসানি প্রতিষ্ঠান হলেও বিটিআরসি গত তিনটি অর্থবছরে লাভ করেছে। ২০২২-২৩ অর্থবছরে লাভ করেছে ৪৭ কোটি ৭১ লাখ ৩৯ হাজার টাকা।
বিষয়: #নিউজ #বজ্রকণ্ঠ #বাস #বিআরটিসি #বৈদ্যুতিক










রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার 