শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » পরকীয়া টরকিয়া বুঝিনা
প্রথম পাতা » Draft » পরকীয়া টরকিয়া বুঝিনা
৩৩১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরকীয়া টরকিয়া বুঝিনা

পরকীয়া টরকিয়া বুঝিনা
পরকীয়া টরকিয়া বুঝিনা, আমি খুব সহজ সরল সমাধান বুঝি, এত জটিলতা আমার পোষায় না। যারা ফ্রাস্ট্রেটেড নিজেদের দায়িত্ব সামলাতে সামলাতে, যাদের বিয়ে হয়ে গেছে , বউ বাচ্চা বর সংসার অফিস নিয়ে যারা নাজেহাল,
যাদের জীবনে একঘেঁয়েমি এসে গেছে, যাদের কাছে বেঁচে থাকা মরে যাওয়া দুটোই সমান, যাদের জীবনে কোনো গল্প নেই, আনন্দ নেই, ব্যথা নেই, যারা মানুষ থেকে কবেই যেন যন্ত্রে পরিণত হয়েছে,
তাদের নতুন করে আরো একবার প্রেমে পড়া উচিৎ, একটা দুর্দান্ত প্রেম…
ঠিক কুড়ি বাইশ বছরের যুবক যুবতীর মতো সমাজের নীতি নিয়মের বিরুদ্ধে গিয়ে, সবার আড়ালে আবডালে গিয়ে লুকিয়ে প্রেমে পড়া উচিৎ, যেভাবে বিপ্লব আসে, দিন পাল্টায় সেভাবেই ভেতর ভেতর পাল্টে যাওয়া উচিত।
আমি একবারও বলছি না, নিজের দায়িত্ব এড়িয়ে, কাছের মানুষকে ঠকিয়ে, অন্য কারোর সাথে কমিটেড হওয়া উচিত বা চিরাচরিত সম্পর্কে জড়িয়ে পড়া উচিৎ।
কিন্তু প্রতিটা মানুষের একটা খোলা বারান্দার দরকার, যেখানে যখন ইচ্ছে বসা যায়, ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়, হাওয়ায় হাওয়ায় একটা আলাদা গন্ধ ভাসে, পাশাপাশি দুটো টবে সুগন্ধি ফুলের গাছ দুলতে থাকে।
যে বারান্দায় কাগজ ছিঁড়ে কুটিকুটি করে ছড়িয়ে দেওয়া যায়। অভিমান হলে কান্নাকাটি করা যায়, ভীষণ রকম আনন্দ পেলে চিৎকার করে হেসে নেওয়া যায়, এক কাপ কফি নিয়ে যে বারান্দায় বসে সামনের রাস্তাটা পরিষ্কার দেখা যায়….
যে রাস্তার মোড়ে মাধব কাকু ফুচকা নিয়ে বসে, যে রাস্তায় বৃষ্টি পড়লেই ছড়িয়ে যায় হলদে কদম ফুল, আর তার উপর দিয়ে হেঁটে যায় সদ্য একুশে পড়া তরুণ তরুণী, ওরা একটু আড়াল খোঁজে, বুকে হাত রেখে চুমু খাবে বলে….

কোথায় যেন ছিলাম আমরা! বারান্দার কথা বলছিলাম। যে বারান্দাটা তার একার হয় না, সম্পূর্ণ অধিকার থাকে না সেই বারান্দার উপর, কিন্তু যেটুকু মুহূর্ত সে কাটায়, সেই মুহূর্তটুকু আর কারোর হয় না, না তার বর বউ বাচ্চা সংসার শশুর শাশুড়ি কারোর নয়, স্রেফ তার একার….
সব সম্পর্কে প্রতিশ্রুতি দিতে নেই, আবেগ কমে আসে। সব সম্পর্ক অধিকার বোধ থাকতে নেই, যত্ন কমে আসে। সব সম্পর্কে অভিযোগ রাখতে নেই, অনুভূতি ছোট হয়ে আসে…
কিছু মানুষকে একার করে পেতে নেই, আবদার কমে আসে। এক একটা সম্পর্ক এক একটা মানুষকে খোলা বারান্দা ভেবে একটু শুয়ে বসে হাত পা ছড়িয়ে দুই এক পাতা কবিতা লিখে ফেলতে হয়, কিংবা গিটার হাতে একটা দারুণ গান গেয়ে ফেলতে হয়, কিংবা এক একটা বিকেল বেলায় স্কুটি নিয়ে বেরিয়ে পড়তে হয় তার সাথে….
জীবনে বেঁচে থাকার কিছু কারণ বেড়ে যায়, ভালো থাকার একটা বাহানা একটা অজুহাত খুঁজে পাওয়া যায়, অভিমান করার জন্য একটা মানুষ পাওয়া যায়! জীবন এটুকুই, সবাই প্রেমে থাকুন, একাকীত্বে নয়….

পথিক যখন রাস্তা দিয়ে হাঁটে, সে পা মেপে মেপে হাঁটে না। এমনকি, তার মাথায় তখন নিউটনের গ্র‍্যাভিটিজ অফ ল এর সূত্রগুলোও কাজ করে না। যদি করত, তাহলে পথের দু-ধারে থাকা দৃশ্যগুলোকে উপভোগ করতে পারত না। পথের সৌন্দর্যকে নিজের অন্তরে অনুভব করতে পারত না।

সম্পর্কও এমন। স্বকীয়া হোক বা পরকীয়া। সম্পর্ককে সারাক্ষণ খুঁড়ে দেখতে নেই। সম্পর্কের ভিতর জোয়ারভাটা নিয়ে সবসময় অঙ্ক কষতে নেই। আর তা করতে গেলে পারস্পরিক নৈকট্য তেতো হয়ে ওঠে। বরং যখন, যেটুকু সময় কাছাকাছি থাকা যায়, যোগাযোগ গড়ে ওঠে, সেটাকেই উপভোগ করতে হয়। তা না হলে সম্পর্কের লাবণ্য ধ্বংসস্তুপে পরিণত হয়, সম্পর্ক বোঝা হয়ে ওঠে। ”

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত



বিষয়: #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩
যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ছাতকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক
সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের তাজপুরে পূর্ব শত্রুতার জেরে খড়ের ঘরে আগুন
গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আজ বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
বিশেষ ফ্লাইটে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান-কলিম উদ্দিন আহমদ মিলন এমপি
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই
শিগগিরই চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী