শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফিলিস্তিনিদের খান ইউনিস ছাড়তে ইসরাইলের নির্দেশ
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফিলিস্তিনিদের খান ইউনিস ছাড়তে ইসরাইলের নির্দেশ
২৮২ বার পঠিত
মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিলিস্তিনিদের খান ইউনিস ছাড়তে ইসরাইলের নির্দেশ

বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:
ফিলিস্তিনিদের খান ইউনিস ছাড়তে ইসরাইলের নির্দেশ
গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরাইল। নেতানিয়াহু বাহিনীর এমন ঘোষণার পর শহর ছেড়ে যেতে শুরু করেছেন স্থানীয়রা।

আন্তর্জাতিক আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে অবরুদ্ধ গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। ইসরাইলি হামলা থেকে বাদ যাচ্ছে না উপত্যকার কোন এলাকাই।

এমনকি ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিরাও হচ্ছেন বিমান হামলার টার্গেট। এবার অবরুদ্ধ উপত্যকার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরাইল।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই এক বার্তায় খান ইউনিসের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, নিরাপত্তার স্বার্থে অবিলম্বে মানবিক অঞ্চলে সরে যেতে। তবে মানবিক অঞ্চল বলতে কোন জায়গাকে বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি তিনি।

ধারণা করা হচ্ছে ফিলিস্তিনিদের আল-মাওয়াসি এলাকায় যেতে বলা হচ্ছে। তবে সেই এলাকাতেও সম্প্রতি বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।

শহর ছেড়ে যাওয়ার নির্দেশের পর বসতভিটা ছাড়তে শুরু করেছেন খান ইউনিসের বাসিন্দারা। যে যেভাবে পারছেন নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করছেন। অনেকের আশঙ্কা, দ্রুতই শহরের পূর্বাঞ্চলে ব্যাপক মাত্রায় অভিযান শুরু করতে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা।

উত্তর এবং দক্ষিণাঞ্চলে ইসরাইল ও হামাসের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে দুপক্ষেই হতাহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট আর মর্টার ছুড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা। গোপনে হামলা চালাচ্ছে এগিয়ে আসা ইসরাইলি ট্যাংক ও সাঁজোয়া যান লক্ষ্য করে।

এদিকে গাজায় ইসরাইলি অভিযানে হামাসের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন বলে দাবি করেছেন নেতানিয়াহু। চলমান অভিযান শেষ পর্যায়ে আছে বলেও জানিয়েছেন তিনি। হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ চলবে বলেও ঘোষণা দেন নেতানিয়াহু।



বিষয়: #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।। নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে  জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন

আর্কাইভ

---
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক