রবিবার ● ১০ মে ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
“নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করছেন ডিলার মফিজ”
নিজস্ব প্রতিবেদক::
![]()
অতিরিক্ত মূল্যে সার ও বীজ বিক্রয় এবং কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহারের অভিযোগ লেগেই আছে আহম্মদাবাদ ইউনিয়ন এর বিএডিসির ডিলার মফিজ মিয়ার বিরুদ্ধে। এ নিয়ে লিখিত অভিযোগ, কৃষকদের প্রতিবাদ, সোশ্যাল মিডিয়া ও পত্র-পত্রিকায় সংবাদও প্রকাশ হচ্ছে গত কয়েক বছর ধরে।
অধিক মূল্যে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও দিয়েছেন চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারের মোহনা ট্রেডার্স এর প্রোপ্রাইটর মফিজ মিয়া।
সম্প্রতি আউশ মৌসুমকে সামন রেখে তিনি ১৩শ ৫০ টাকার টিএসসি সার ১৫শ টাকা ও ১হাজার ৫০টাকার ডিএপি সার ১২শ ৫০ টাকার কমে দিচ্ছেন না বলে অভিযোগ করছেন কৃষকরা।
আবহাওয়ার কারণে বোরো মৌসুমে ক্ষতিগ্রস্থ কৃষকরা দিশেহারা হচ্ছেন নির্ধারিত মূল্যের অধিক ছাড়া সার না পেয়ে।
এ বিষয়ে মফিজ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করছেন না। তবে, বিএডিসি বলে দিয়েছে টিএসসি বা ডিএপির সম পরিমাণ পটাশ (এমওপি) সার না নিলে টিএসসি ও ডিএপি সার বিক্রয়ে নিষেধ রয়েছে।
বিষয়ে, বিএডিসির সিলেট অঞ্চলের উপপরিচালক হুমায়ুন কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কৃষকরা ডিলারদের কাছ থেকে চাহিদা মতো সার নির্ধারিত মূল্যে নিতে পারবেন। একটা নিলে আরেকটা নিতে হবে এমন কোনো নিয়ম নেই।
বিএডিসি শুধু ডিলারদেরকে বীজ ও সার সংগ্রহ দেয়।
বাকি দেখাশোনার দায়িত্ব কৃষি অধিদপ্তরের।
কৃষকরা মফিজ মিয়ার অধিক মূল্য ও অশোভন কথাবার্তা থেকে মুক্তি চান।৷
বিষয়: #ইচ্ছে #কৃষকদের #তাই #ব্যবহার #সাথে










যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 