রবিবার ● ১০ মে ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
“শিক্ষার্থীদের মেধার বিকাশে খেলাধুলারও প্রয়োজনীয়তা রয়েছে” -অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী
নিজস্ব প্রতিবেদক::
![]()
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেছেন, আজকের শিক্ষার্থীরা জাতির আগামী দিনের কাণ্ডারী। তাদেরকে মেধার রাজ্যে বিচরণ করতে হবে। মেধার বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান প্রজন্ম অতিমাত্রায় প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। তাদেরকে প্রযুক্তি মাত্রাতিরিক্ত ব্যবহার থেকে রক্ষায় খেলাধুলা ও বিভিন্ন ধরণের সৃজনশীল প্রতিযোগিতায় উদ্ধুদ্ধ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা বহুমুখী প্রতিভার অধিকারী হতে পারবে।
তিনি বৃহস্পতিবার নগরীর ইসলামপুরস্থ জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক আহমদের সভাপতিত্বে ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষা বিষয়ক পরিচালক মোহাম্মদ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি মডেল স্কুলের পরিচালক আব্দুর রাজ্জাক রাজন।
উপস্থিত ছিলেন- মাদ্রাসার একাডেমিক ও স্টুডেন্ট কো-অর্ডিনেটর হোসেন আহমদ চৌধুরী, সিনিয়র শিক্ষক শিহাব উদ্দিন মান্না, মাজহারুল ইসলাম ও এনায়েতুর রহমান প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে সকল শিক্ষক ও শিক্ষিকার পাশাপাশি অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
বিষয়: #ইন্টারন্যাশনাল #জালালাবাদ #পুরস্কার #বিতরণ #মাদ্রাসা










সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা 