রবিবার ● ১০ মে ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
দেশ জাতির কল্যাণে সর্বোচ্চ ত্যাগের মহিমায়, সাবেক ছাত্র নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে-ড. হামিদুর রহমান আযাদ
নিজস্ব প্রতিবেদক::
![]()
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের ইসলামী আন্দোলন আজকের অবস্থানে পৌঁছাতে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দের রক্ত, মেধা, শ্রম ও ঘাম জড়িত রয়েছে। ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে শামিল হওয়ার মাধ্যমে আমাদের ভাইয়েরা শুধু তাদের যৌবনের গতিপথ বদলে দেন নি, বরং বদলে দিয়েছিলেন সমাজ ব্যবস্থা। কঠিন পরিস্থিতিতে মুক্তির আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছেন। দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে যে কোন কঠিন পরিস্থিতিতে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দকে সর্বোচ্চ ত্যাগের মহিমায় অতীতের মতো এগিয়ে আসতে হবে। ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ইসলাম শুধু একটি ধর্ম নয়, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা সকল মুমিনের দায়িত্ব ও কর্তব্য। ইসলামী আন্দোলন থেকে অবসরের সুযোগ নেই। কারণ মুমিন জীবনের মূল লক্ষ্য হলো ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি। আমরা মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। এথেকে আমরা কোনভাবেই বিরত থাকতে পারিনা। বাংলাদেশের সবুজ ভূখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সাবেক ছাত্রনেতৃবৃন্দকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। ভুলে গেলে চলবেনা আমরা শহীদ মালেকের উত্তরসুরী। শত শত শহীদের রক্তের সিঁিড় বেয়ে ইসলামী আন্দোলন আজকে এই পর্যায়ে এসেছে। এই আন্দোলনকে কাংখিত মানজিলে পৌঁছাতে সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি শুক্রবার (৮ মে) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিতে এবং মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু প্রমূখ।
বিশেষে অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা ইসলামী আন্দোলনকে জীবনের লক্ষ্য হিসেবে মেনে নিয়েছি। তাই আমরা আমৃত্যু ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। জীবনের শত ব্যস্ততার সাথে সমন্বয় করে দ্বীনি দায়িত্ব পালন করে যেতে হবে। ইনশাআল্লাহ এদেশে ইসলামী আন্দোলন বিজয়ী হবে।
মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের সাবেক দায়িত্বশীল ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়: #ছাত্র #জামায়াত #নেতৃবৃন্দের #মতবিনিময় #মহানগর #সাথে #সাবেক #সিলেট










সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা 