সোমবার ● ১৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী
হালিমা খাতুন::
![]()
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মানুষকে পরনির্ভর না করে স্বনির্ভর করুন। পরিকল্পিত পদক্ষেপের মধ্য দিয়ে ফ্যামেলি কার্ড বা রেশনিং পদ্ধতি বাতিল করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যেগ নিন। ১৬ মার্চ বিকেলে নতুনধারার ইফতার বিতরণ কর্মসূচির আগে গণমাধ্যমের সাথে আলাপকালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এ আহŸান জানান। তিনি এসময় আরো বলেন, নির্মম হত্যাকাÐের শিকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিঃসন্দেহে একজন নীতিবান মানুষ ছিলেন। যে কারণে তিনি খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উদ্যেগ গ্রহণ করে জাতিকে কর্মসংস্থান নির্ভর আদর্শ জাতি হিসেবে প্রতিষ্ঠার জন্য আমৃত্যু কাজ করেছেন। তাঁর উত্তরসূরী হিসেবে বাংলাদেশে তথাকথিত ফ্যামেলি কার্ড বা বিধবা ভাতা দেয়া কেবল অমূলকই নয়; অহেতুক কর্ম বলেও আমি মনে করি।
এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন। মোমিন মেহেদী এসময় আরো বলেন, একটা জাতি গত চুয়ান্ন বছর ধরে সুশিক্ষা-সুসমাজ-সভ্যতা-ধর্ম-মানবতার আলো থেকে বঞ্চিত হচ্ছে কেবলই সুপরিকল্পিত পদক্ষেপ নিতে অক্ষম সরকার ব্যবস্থার কারণে। সেখান থেকে বেরুতে হলে সবার আগে দেশবিরোধী-দুর্নীতিবাজ চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের সমর্থনের ভিত্তিতে তাদেরকে প্রতিহত করতে হবে। তা না হলে এই দেশ স্বাধীনতার এত বছর পরও যেমন পরাধীন, তা আগামীতেও থাকবে। যা জাতির একজন নগণ্য প্রতিনিধি হিসেবে বরাবরই চাইনি, আর তাই চাই- স্বাধীনতা বিরোধী-দুর্নীতিবাজদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ-কঠোর অবস্থান।
বিষয়: #নয় #পরনির্ভর #মানুষ










এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির
জয়পুরহাটে জন প্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী সেমিনারে আব্দুল বারী বলেছেন, দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন
গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ছাতকে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা
সিলেটে জামেয়া নাজিরেরগাঁওয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হবে কোস্টগার্ডের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় 