রবিবার ● ১৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি::
![]()
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকান্ডকে গতিশীল করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বাড়ি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে তিনি দলীয় (জাতীয় ঐক্যফ্রন্ট) মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ওই নির্বাচনে আওয়ামী লীগ (মহাজোট) মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিকের কাছে তিনি ১ লক্ষ ৩১ হাজার ৬৮৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। মুহিবুর রহমান মানিকের প্রাপ্ত ভোট ছিল ২ লক্ষ ২১ হাজার ৩২৮ এবং মো. মিজানুর রহমান চৌধুরী পেয়েছিলেন ৮৯ হাজার ৬৪২ ভোট। বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ তুলেছিলেন। তিনি এবারের নির্বাচনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
পরে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ওই আসনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
উল্লেখ্য দেশ স্বাধীনের পর সুনামগঞ্জ ১ আসনের সাবেক এমপি আব্দুল হেকিম চৌধুরী,এরশাদ আমলে সুনামগঞ্জ ২ আসনের সাবেক এমপি এডভোকেট গোলাম জিলানী চৌধুরী ও আওয়ামী লীগ আমলে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন পর্যায়ক্রমে মহকুমা গভর্ণর,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মনোনিত হন।
নির্বাচন কমিশন কর্তৃক চেয়ারম্যান মেম্বারদের ভোটে পরবর্তী কোন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত মিজানুর রহমান চৌধুরী মিজানই জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও দলের নিবেদিতপ্রাণ নেতা মিজানুর রহমান চৌধুরীকে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও নবনিযুক্ত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এর আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল,সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী,সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ,সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল,সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) এডভোকেট আব্দুল হক।
এদিকে প্রশাসক হওয়ার আনুষ্ঠানিক পত্র পেয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মিজান চৌধুরী বলেন,আমার উপর আস্থা রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাতক ও দোয়ারাবাজার উপজেলাবাসীসহ সুনামগঞ্জ জেলাবাসীকে জানাই অভিনন্দন।
এই দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমি মেধা ও যোগ্যতা দিয়ে এই আস্থার সর্বোচ্চ মূল্য দিতে চেষ্টা করবো। ইনশাআল্লাহ।
বিষয়: #অভিনন্দন #এমপি #চৌধুরী #জানালেন #জেলা #পরিষদ #প্রশাসক #মিজান #সুনামগঞ্জ #হলেন










ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র 