রবিবার ● ১৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা
যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা
হালিমা খাতুন::
![]()
নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি আহবান জানিয়ে বলেছেন, আপনার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বিশ^ব্যাপী সমাদৃত, তাঁর সম্মান অক্ষুন্ন রাখতে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন।
তা না হলে ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হওয়া স্বত্বেও এমন দেশবিরোধী-স্বাধীনতা বিরোধী শোক প্রস্তাবের কারণে আপনি নিন্দিত হবেন। ১৪ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া বিবৃতিতে চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা ও সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী আরো বলেন, বাংলাদেশ-স্বাধীনতার বিরুদ্ধে থাকা কারো নামে শোক প্রস্তাব মানে নীতির বাইরে অবস্থান নেয়া।
আর এই অবস্থান নেয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সকল সদস্যই ইতিহাসে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবেন।
আমরা মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে দেশ বিরোধী দল জামায়াত ইসলাম এবং যুদ্ধাপরাধীদের দলকে সমর্থন করায় এনসিপিসহ ১১ দলের নিবন্ধন বাতিল করে বাংলাদেশ-এর রাজনীতিকে কলুষমুক্ত করার দাবি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি মানুষের।
বিষয়: #করুন #নতুনধারা #নামে #প্রত্যাহার #প্রস্তাব #যুদ্ধাপরাধী #শোক










ছাতকে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা
সিলেটে জামেয়া নাজিরেরগাঁওয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হবে কোস্টগার্ডের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ 