শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » বিনোদন » সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন..সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন না’গঞ্জের
প্রথম পাতা » বিনোদন » সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন..সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন না’গঞ্জের
১৬ বার পঠিত
রবিবার ● ১৫ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন..সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন না’গঞ্জের

বিনোদন প্রতিবেদক:
সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন না’গঞ্জের
দেশের সাহিত্যাঙ্গনে নিজের লেখনীর বৈচিত্র্য আর সৃজনশীলতার ছাপ রেখে চলেছেন নারায়ণগঞ্জের খ্যাতিমান লেখক ও সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। নব্বই দশকের এই তুখোড় কলমযোদ্ধা এবারের মেলায় পাঠককে উপহার দিয়েছেন ভিন্ন ভিন্ন স্বাদের মোট ৬টি বই। যার মধ্যে ৩টি তার একক কাজ এবং বাকি ৩টি যৌথ ও সম্পাদিত।

বরাবরের মতো এবারও সাব্বির আহমেদ সেন্টু বিভিন্ন বিষয়ের ওপর লেখনী চালিয়েছেন। তার একক বইগুলোর মধ্যে উচ্ছ্বাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ছড়াগ্রন্থ ‘ছড়ার সেঞ্চুরী’ এবং নাট্যগ্রন্থ ‘সত্যের ধ্বংস নাই’। এছাড়াও টই টই প্রকাশনী থেকে পাঠকদের জন্য এসেছে তার নতুন গল্পগ্রন্থ ‘অদৃশ্য ভূত’। প্রতিটি বইয়েই তিনি সমকালীন সমাজ ও মানুষের মনের গহীনের কথা তুলে ধরেছেন।

শুধুমাত্র একক গ্রন্থেই নয়, সম্পাদনাতেও সাব্বির আহমেদ সেন্টু দেখিয়েছেন মুন্সিয়ানা। তার সম্পাদনায় টই টই প্রকাশনী হতে প্রকাশিত হয়েছে যৌথ কাব্যগ্রন্থ ‘শব্দে শব্দে ভালবাসা’। বইটিতে ১২ জন নবীন ও প্রবীণ লেখকের ‘কাঁচা-পাকা’ লেখার এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। নান্দনিক প্রচ্ছদের কারণে বইটি মেলায় আসা পাঠকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। এছাড়া তার সম্পাদনায় সাহিত্যের ছোট কাগজ ‘ধ্রুব’-র অক্টোবর ২০২৫ ও ফেব্রুয়ারি ২০২৬ সংখ্যা দুটিও এই মেলায় প্রকাশিত হয়েছে।

সাব্বির আহমেদ সেন্টু মূলত নব্বই দশকের একজন শক্তিশালী লেখক। ১৯৯৩ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘শতাব্দীর শ্লোগান ১৪০০’ প্রকাশের মাধ্যমে তিনি সাহিত্যঙ্গনে পা রাখেন। এরপর ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার ছড়াগ্রন্থ ‘স্নেহের নক্ষত্র’। পেশাগত কারণে মাঝে কিছুটা সময় বিরতি থাকলেও বর্তমানে তিনি পূর্ণ উদ্যমে সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক বছরগুলোতেও তার কলম ছিল সচল। ২০২৪ সালে তার ছড়ার বই ‘ছড়ার বুলেট’ এবং ২০২৫ সালে উপন্যাস ‘স্বপ্নভরা দুটি চোখ’ ও নাট্যগ্রন্থ ‘শর্টস্ক্রিপ্ট’ পাঠকমহলে বেশ সমাদৃত হয়।

মেলায় আসা পাঠকরা বলছেন, সাব্বির আহমেদ সেন্টুর লেখার বিশেষত্ব হলো এর সহজবোধ্যতা ও বৈচিত্র্য। একদিকে শিশুদের জন্য ছড়া, অন্যদিকে গুরুগম্ভীর নাটক ও গল্প—সবক্ষেত্রেই তার সাবলীল বিচরণ তরুণ লেখকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।



বিষয়: #  #  #



আর্কাইভ

---
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ