শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জে সচিব জিল্লুরের নিকটাত্মীয় সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ড দিল মোবাইল কোর্ট
সুনামগঞ্জে সচিব জিল্লুরের নিকটাত্মীয় সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ড দিল মোবাইল কোর্ট
হোসাইন মাহমুদ শাহীন,সুনামগঞ্জ প্রতিনিধি :
![]()
অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখার অভিযোগে সুনামগঞ্জে এক যুবককে ছয় মাসের কারাদন্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) বিকাল ৪ টায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ পয়েন্টে নিজ দোকানে ১১ ব্যারেল জ্বালানি তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে সোহেল চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তিকে এ দন্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত সোহেল চৌধুরী ঐ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে ও বর্তমানে বরখাস্তকৃত অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরীর ভাগ্নে সম্পর্কের আত্মীয়। সচিব মামা জিল্লুর রহমান চৌধুরীর দাপট প্রভাবে জ্বালানী তেলের ডিলারশীপ ভাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সোহেলের উপর। এলাকার লোকজন জানান,যে দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে ঐ দোকানটির মালিকও আহমদাবাদ নিবাসী অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরীর আপন ভাই আবু সুফিয়ান চৌধুরী। অভিযান পরিচালনাকালে তিনি কর্তব্যরত ম্যাজিস্ট্রেটসহ আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে নিজের মোবাইল ফোন ব্যবহার করে তাকে গ্রেফতার না করার জন্য চাপপ্রয়োগ করেন। কিন্তু আইন প্রয়োগকারীরা স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি দেখে ও জনরোষের প্রেক্ষিতে জিল্লুর রহমান চৌধুরীর তদবীরে সাড়া দিতে সাহস করেননি। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে তেল মজুদ করে আসছিলেন সোহেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দোকান থেকে ১১ ব্যারেল (প্রায় ২ হাজার ২০০ লিটার) জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়: #কারাদন্ড #কোর্ট #চৌধুরী #জিল্লুর #নিকটাত্মীয় #মোবাইল #সচিব #সুনামগঞ্জ #সোহেল










হাব সিলেট অঞ্চলের ইফতার মাহফিল
ইত্তেহাদুল কুররা’র বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল
সিলেটে জালালাবাদ নারী ঐক্যের আলোচনা সভা
বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিল
নগরীর শেখঘাটে ১২নং ওয়ার্ড জামায়াতের ইফতার
যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা
সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের ইফতার
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া, দোয়া ও ইফতার মাহফিল
ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নতুন সভাপতি বজলুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান
উদ্দীপন আল্লার দর্গা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 