সোমবার ● ৯ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
বজ্রকণ্ঠ ::
![]()
রাজধানীর ফুটপাত বা অন্য কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রীর এ বিষয়ে কড়া নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
সোমবার (৯ মার্চ) সকালে পুরান ঢাকার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ফুটপাত বা অন্য কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে কড়া নির্দেশনা রয়েছে।
এ সময় তিনি আরও বলেন, নগরী পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশনের পক্ষে একা সম্ভব নয়। এ জন্য নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। যারা ময়লা অপসারণের টেন্ডার নিয়েছেন, তারা নির্ধারিত টাকা অর্থাৎ ১০০ টাকার বেশি নিলে তাদের টেন্ডার বাতিল করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও।
তিনি বলেন, একটা স্মৃতি রেখে গেলাম এই কমিউনিটি সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে। সবাই এক যোগে মিলেমিশে কাজ করবো।
বিষয়: #অভিযোগ #কঠোর #গেলে #চাঁদাবাজি #নির্দেশ #পাওয়া #প্রধানমন্ত্রীর #ব্যবস্থা #রাজধানী










ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদকের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার 