সোমবার ● ২ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশে এলো আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
দেশে এলো আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
বজ্রকণ্ঠ::
![]()
টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের (৬৯) মরদেহ কলকাতা থেকে দেশে ফেরত আনা হয়েছে।
রবিবার (১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে তার মরদেহ অ্যাম্বুলেন্সে বেনাপোল চেকপোস্টে আনা হয়। মরদেহ সীমান্তে পৌঁছালে তাকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণ করেন। এরপর একটি লাশবাহী গাড়িতে তার মরদেহ তুলে নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন তারা। বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, নিহতের মরদেহ সীমান্তে পৌঁছালে বিশেষ ট্রাভেল পারমিটের কাগজপত্র দেখে দেশে ঢোকার অনুমতি দেয়া হয়।
গত শুক্রবার কলকাতার দমদমে ফিনিক্স মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। সপ্তাহখানেক আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে পাড়ি জমান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রীও ভারতে যান।
বিষয়: #আওয়ামী #এমপি #এলো #জোয়াহেরুল #দেশে #মরদেহ #লীগ #সাবেক










কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড 