শিরোনাম:
ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা ছিলেন খামেনি
প্রথম পাতা » প্রধান সংবাদ » চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা ছিলেন খামেনি
৮ বার পঠিত
রবিবার ● ১ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা ছিলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক::

চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা ছিলেন খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

রবিবার (১ মার্চ) ভোর সকালে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম নিশ্চিত করে জানায়, শনিবার তার কম্পাউন্ডে মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, শনিবার খামেনির কম্পাউন্ডে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় তার মৃত্যু হয়েছে।

ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম বলেছে, “ইরানি জনগণের কাছে ঘোষণা করা হচ্ছে যে তাদের মহামান্য আয়াতুল্লাহ ইমাম সৈয়দ আলি খামেনি, ইসলামি বিপ্লবের নেতা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি সকালে আমেরিকা ও জায়োনিস্ট শাসনের চালানো যৌথ হামলায় শহীদ হয়েছেন।”

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, শনিবার, ২৮ ফেব্রুয়ারি সকালে তেহরানে খামেনির কম্পাউন্ডে ওই হামলায় খামেনির সঙ্গে তার কন্যা, কন্যার স্বামী ও নাতি নিহত হয়েছেন।

এর আগে ট্রাম্প জানান, খামেনি ও অন্য শীর্ষ ইরানি কর্মকর্তারা ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম এড়াতে পারেননি’।

১৯৮৯ সালে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহল্লাহ খোমেনির মৃত্যুর পর খামেনি ইরানের নেতৃত্ব গ্রহণ করেন। ইরানের ক্যারিশম্যাটিক নেতা খোমেনি এর এক দশক আগে ১৯৭৯ সালে দেশটির ইসলামিক বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন।

আল জাজিরা জানিয়েছে, খোমেনি ছিলেন ইরানের বিপ্লবের পেছনে আদর্শিক শক্তি। এই বিপ্লবের মধ্য দিয়ে ইরানের দীর্ঘদিনের পাহলভি রাজতন্ত্রের পতন হয়। খোমেনির পরে নেতৃত্বে আসা খামেনি ইরানের সামরিক ও আধাসামরিক বাহিনীগুলো গড়ে তোলেন। এই বাহিনীগুলো শত্রুদের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করে এবং নিজ ভূখণ্ডের বাইরেও তাদের প্রভাব বিস্তার করে।

ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০-র দশকে প্রতিবেশী ইরাকের সঙ্গে প্রাণঘাতী যুদ্ধ চলাকালে খামেনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দেশটির নেতৃত্ব দেন।

বিশ্লেষকরা জানিয়েছেন, তীব্র, ক্ষয়িষ্ণু লড়াইয়ের মধ্যে পশ্চিমা দেশগুলো ইরাকের নেতা সাদ্দাম হুসেইনকে সমর্থন দেওয়ায় অনেক ইরানির মধ্যে বিচ্ছিন্নতার অনুভূতি তীব্রতর হয়েছিল আর তা পশ্চিমাদের বিষয়ে খামেনির অবিশ্বাসকে গভীর করে তুলেছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ব্যাপারে।

এই মনোভাব তার ৩৭ বছরের শাসনের মূলভিত্তি হিসেবে কাজ করেছে এবং এই ধারণাকে দৃঢ় করেছে যে ইরানকে বহিরাগত ও অভ্যন্তরীণ হুমকির বিরুদ্ধে নিরন্তর প্রতিরক্ষামূলক অবস্থানে থাকতে হবে।

ইরান সম্পর্কিত বিশেষজ্ঞ ও ‘ইরান গ্রান্ড স্ট্র্যাটেজি: অ্যা পলিটিক্যাল হিস্টোরি’ বইয়ের লেখক ওয়ালি নাসর বলেন, “মানুষ (ইরানকে) একটি ধর্মতন্ত্র মনে করে, কারণ তিনি (খামেনি) পাগড়ি পড়েন আর রাষ্ট্রটির ভাষা ধর্মের ভাষা। কিন্তু বাস্তবতা হচ্ছে, তিনি যুদ্ধকালীন প্রেসিডেন্ট ছিলেন আর যুদ্ধ থেকে বেরিয়ে এসেছিলেন এই ধারণা নিয়ে যে ইরান দুর্বল আর এর নিরাপত্তা প্রয়োজন।

“যুক্তরাষ্ট্র ইরানের প্রতি শত্রুভাবাপন্ন; আর বিপ্লব, ইসলামিক প্রজাতন্ত্র আর জাতীয়তাবাদ পৃথক না।”

আর তাই তাদের রক্ষা করা প্রয়োজন বলে মনে করতেন খামেনি।



বিষয়: #  #  #  #  #  #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা ছিলেন খামেনি
রমজানের পর সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু: ইসি মাছউদ
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা
ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
এবার সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান
খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন দূতাবাসে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৯
সেন্টমার্টিনে পাচারকারীদের কবল থেকে ১৫৩ নারী ও শিশু উদ্ধার, আটক ১৫
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭
ইসরাইলি হামলায় ধসে পড়ল খামেনির বাসভবন
হামলায় খামেনি মারা গেছেন দাবি ইসরায়েলের, নাকচ ইরানের
ইরানের মধ্যাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল
আমি যত দূর জানি সর্বোচ্চ নেতা জীবিত আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানে শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল অর্ধশতাধিক
ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী-আইআরজিসি কমান্ডার নিহত
সাম্প্রদায়িক শক্তি প্রগতির দড়ি টেনে ধরতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিস্ফোরণ
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান