রবিবার ● ১ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবার সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান
এবার সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক::
![]()
ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য থেকে কিছু দূরে ভূমধ্যসাগরীয় এলাকার একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি। বর্তমানে কয়েক হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে দেশটিতে।
রবিবার (১ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জন হিলি বলেন, ‘আমরা মনে করি না যে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে এটি স্পষ্ট, এই অঞ্চলে একটি শাসনব্যবস্থা ব্যাপকভাবে আক্রমণাত্মক আচরণ করছে এবং সেখান থেকে বাস্তব ও ক্রমবর্ধমান হুমকি তৈরি হচ্ছে। এর জবাবে আমাদের ব্যবস্থা নিতে হবে।’
তিনি আরও জানান, শনিবার ইরানের হামলায় বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজ (কয়েকশ মিটার) দূরত্বের মধ্যে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওই অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি বেশ উদ্বেগজনক।
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট শব্দে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বার্তা সংস্থা এএফপি বলছে, শহরের পূর্ব অংশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এখনো অস্পষ্ট থাকলেও প্রাথমিক খবরে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বিষয়: #ইরান #ক্ষেপণাস্ত্র #নিক্ষেপ #সাইপ্রাস










কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড 