রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
এনামুল হক, ত্রিশাল, (ময়মনসিংহ) প্রতিনিধি::
![]()
ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিংস্টেশন এলাকায় সড়ক অবরোধ করে চাঁদা বন্ধের দাবীতে সিএনজি চালকরা বিক্ষোভ করছেন।
রবিবার সকাল ১০ থেকে একঘন্টা সিএনজি চালকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। আন্দোলন কারীরা বলেন, আগে জিপি নামক চাঁদা হিসেবে ২০ টাকা দিতে হতো। কয়েকদিন ধরে তা ১০০ টাকা করা হয়েছে। এই অবৈধ চাঁদা বন্ধের দাবীতে বিক্ষোভ করছেন শতশত চালক। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
কয়েকজন সিএনজি চালক বলেন, আমরা সড়কে প্রতিনিয়তই হয়রানি হয়ে থাকি। আগে ২০ টাকা জিপি নিত। এখন তা বাড়িয়ে ১০০ দিতে বলছেন। না দিলে গাড়ী চালাতে দেয়না। আমরা গরিব মানুষ ভাড়া মারলে পেটে ভাত যাবে। এই চাঁদা বন্ধ না করা পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়বো না।
আন্দোলনরত সিএনজি চালকদের উদ্দেশে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, আমরা সড়কে কোন চাঁদা উঠাতে দিবোনা। যে তুলবে তার বিরোদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ সড়কে কোন চাঁদা তুলা যাবেনা। আশ্বস্ত করায় সিনজি চালকরা মহাসড়ক ছেড়ে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়: #অবরোধ #এনামুল #চাঁদা #ঢাকা #দাবী #বন্ধ #মহাসড়ক #ময়মনসিংহ #হক










সুনামগঞ্জে প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী
টিলাগড়ে শাহপরান পশ্চিম থানা জামায়াতের লিফলেট বিতরণ
বাংলাদেশ–ফিলিপাইন দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে ‘ব্রিজিং নেশনস, বিল্ডিং প্রসপারিটি’ শীর্ষক রোডম্যাপ প্রকাশ করেছে বিপিসিসিআই
ভোজনরসিকদের জন্য মোহাম্মদপুরে ‘টিফিনবক্স’-এর নতুন আউটলেট
রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ
শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত
সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মীদের স্বীকৃতি দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মেটলাইফ বাংলাদেশ
সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে ড. এনামুল হক চৌধুরীর শোক
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল সমাবেশ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা 