মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার
গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার
মনির হোসেন
![]()
সেন্টমার্টিন গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৬ ফেব্রুয়ারি সোমবার ১টি ফিশিং বোট সেন্টমার্টিন হতে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে, কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ এর মাধ্যমে কোস্ট গার্ড বিষয়টি অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #ইঞ্জিন #গভীর #বিকল #সমুদ্র




আল্লার দর্গায় নাসির উদ্দিন বিশ্বাস বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব
সাত মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে মোংলা বন্দরের রেকর্ড
হবিগঞ্জের নবীগঞ্জে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী’র মৃত্যু বার্ষিকী পালন
আত্রাইয়ে অ্যাম্পুলসহ দুই মাদকসেবী আটক : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
দৌলতপুরে টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি আহত-৩
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিক্যাল ক্যাম্পেইন
নওগাঁ-৬, কর্মী থেকে এমপি, জণগন চায় মন্ত্রী বানানো হোক
টেকনাফে কোস্টগার্ড-র্যাবের অভিযানে পুরুষ নারী ও শিশুসহ উদ্ধার ১৫
সুনামগঞ্জে বিএনপি তকমা দিয়ে ৮৪ সাংবাদিককে পাসকার্ড না দেওয়ায় ডিসি ইলিয়াসের বিরুদ্ধে উত্তেজনা
