বুধবার ● ২৬ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ওয়েল সাবরা বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হচ্ছেন
ওয়েল সাবরা বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হচ্ছেন
ঢাকা,বজ্রকণ্ঠ নিউজঃ

ওয়েল সাবরা, যিনি বিএটিতে ২১ বছর ধরে কর্মরত আছেন, ১ আগস্ট ২০২৪ থেকে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হবেন। ২০০৩ সালে বিএটি-তে কর্মজীবন শুরু করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কাজ করার মাধ্যমে ওয়েল সাবরা বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেন। এ সময় তিনি বিএটি’র গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে প্রতিষ্ঠানের অব্যাহত সাফল্যে উল্লেখযোগ্য অবদান রাখেন।
২০২৩ সালের মার্চ মাস হতে, সাবরা বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদের একজন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। বর্তমানে তিনি বিএটি মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, ককেশাস এবং মধ্য এশিয়ার এরিয়া ডিরেক্টর। তিনি ইউনিভার্সিটি অব ফ্লোরিডা থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর এবং আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও, তিনি একজন সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট।
সাবরা গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি বিএটি বাংলাদেশে ৪২ বছরের অসামান্য কর্মজীবন সম্পন্ন করেছেন। গোলাম মইন উদ্দীন ১৯৮৩ সালে কোম্পানির সাথে তার ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৮ সালে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বিশ্বমানের সাথে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনায় বিএটি বাংলাদেশের রূপান্তরের যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্ব। জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০১০ সাল থেকে বাংলাদেশ সরকার গোলাম মইন উদ্দীনকে ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (সিআইপি) হিসেবে সম্মানিত করে আসছে।
চেয়ারম্যান হিসেবে ওয়েল সাবরার যোগদানকে স্বাগত জানিয়েছে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পর্ষদ। প্রত্যাশা করা হচ্ছে, ওয়েল সাবরার সুদীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বদানের সক্ষমতা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য নিশ্চিতের পাশাপাশি দেশের উন্নয়ন অংশীদার হিসেবে বিএটি বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিষয়: #উদ্দীন #ওয়েল #গোলাম #চেয়ারম্যান #নিউজ #বজ্রকণ্ঠ #বাংলাদেশ #বিএটি #মইন #সাবরা #স্থলাভিষিক্ত #হচ্ছেন










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 