বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক
মনির হোসেন::
![]()
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে খুলনায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় পিস্তল, তাজা গোলা ও ককটেলসহ একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্যরাত ১টায় খুলনার তেরোখাদা থানাধীন লস্করপুর এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে ১টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা, ২টি ককটেল ও ২টি দেশীয় অস্ত্রসহ কাজী কামাল হোসেন (৫০) কে আটক করা হয়।
অভিযানে আটককৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার তেরোখাদা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #অস্ত্র #আটক #একজন #কোস্টগার্ড #গুলিসহ #যৌথ










হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি 