বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জ ৫ আসন ছাতকে ১০৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
সুনামগঞ্জ ৫ আসন ছাতকে ১০৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি::
![]()
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৭টা ৩০ মিনিটে ছাতক উপজেলার ১০৪টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভোর থেকেই শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে বিভিন্ন কেন্দ্রে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রবীণ ভোটার থেকে শুরু করে তরুণদের মাঝেও ভোটাধিকার প্রয়োগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ছাতক পৌর শহরের গুরুত্বপূর্ণ বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কেন্দ্রে লম্বা লাইন ও ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। একইভাবে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ উপজেলার প্রায় প্রতিটি কেন্দ্রে ছিল ভোটারদের উপস্থিতির চিত্র।
অন্যদিকে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুস সালাম আল মাদানী ভোট দেন দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোটার ৫,২৭,৪৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৭০,৬২০ জন, নারী ভোটার ২,৫৬,৮৩৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন। পুরো আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৭০টি।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। উপজেলার মোট ১০৪ কেন্দ্রের মধ্যে ৫৪টি ঝুঁকিপূর্ণ এবং ২৪টি দুর্গম কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেনাবাহিনীর ২টি, পুলিশের ৪টি ও বিজিবির ৩টি স্ট্রাইকিং ফোর্সসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং অনেকের শরীরে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি রয়েছেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সব মিলিয়ে ছাতক ও দোয়ারাবাজারে এখন নির্বাচনী উৎসবের পাশাপাশি সাধারণ ভোটারদের মনে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের তৎপরতায় একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
বিষয়: #আসন #ছাতক #সুনামগঞ্জ










সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২
সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি
আইপিএল উদ্বোধনী ম্যাচে ৬ উইকেটে বেঙ্গালুরুর সহজ জয়
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত
আগামী ৫ দিন বৃষ্টির শঙ্কা, তীব্র হতে পারে গরমের দাপট 