বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জ-১ আসনে ইতিহাসের নতুন মুখ কে হচ্ছেন?
হবিগঞ্জ-১ আসনে ইতিহাসের নতুন মুখ কে হচ্ছেন?
বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-
![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল- নবীগঞ্জ) আসনে ভোট শেষের অপেক্ষা এখন শুধু সময়ের ব্যাপার। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও সবচেয়ে বড় প্রশ্ন একটাই- এই আসনে কে হচ্ছেন ইতিহাসের নতুন মুখ?
নবীগঞ্জ ও বাহুবল নিয়ে গঠিত এ আসনে এবার মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- ধানের শীষ প্রতীক নিয়ে ডক্টর রেজা কিবরিয়া, রিকশা প্রতীক নিয়ে মাওলানা সিরাজুল ইসলাম, চেয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ বদরুর রেজা, মোটরগাড়ি (কার) প্রতীক নিয়ে কাজী তোফায়েল আহমেদ ও ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র পদপ্রার্থী শেখ সুজাত মিয়া। তবে, নির্বাচনী মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল ধানের শীষ, রিকশা ও ঘোড়া প্রতীকের প্রার্থীদের মধ্যে।
ভোটের দিন বেলা বাড়লেও অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও শেষ মুহূর্তে কিছু কিছু কেন্দ্রে ভোটারদের আগমন বাড়তে দেখা যায়।
এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তাদের ধারণা, নীরব ভোটারদের অংশগ্রহণই শেষ পর্যন্ত ফলাফলের সমীকরণ বদলে দিতে পারে।
এ ব্যাপারে নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ৪৯ জন, নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৬৪৫ জন ও হিজড়া ভোটার ৫ জন। মোট ১৭৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো প্রার্থীই এককভাবে এগিয়ে নেই। বরং তিন জনের মধ্যে ভোট বিভাজনের কারণে শেষ পর্যন্ত সামান্য ব্যবধানেই জয়- পরাজয় নির্ধারিত হতে পারে। ফলে, এবারের নির্বাচন শুধু বিজয়ের নয়, বরং হবিগঞ্জ-১ আসনের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায় রচনার সম্ভাবনাও তৈরি করেছে। এখন সবার দৃষ্টিই গণনার দিকে। ব্যালট বাক্স খুললেই জানা যাবে হবিগঞ্জ-১-এর রাজনীতিতে কে হচ্ছেন ইতিহাসের নতুন মুখ।
বিষয়: #আসন #ইতিহাস #নতুন #মুখ #হবিগঞ্জ










সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২
সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি
আইপিএল উদ্বোধনী ম্যাচে ৬ উইকেটে বেঙ্গালুরুর সহজ জয়
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত
আগামী ৫ দিন বৃষ্টির শঙ্কা, তীব্র হতে পারে গরমের দাপট 