শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান।।
বৃটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান।।
এ রহমান অলি, লন্ডনঃ
![]()
গত ৩রা ফেব্রুয়ারি ২০২৬ইং মঙ্গলবার বৃটেনে বহির্বিশ্বের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন হবিগঞ্জ সোসাইটি ইউকে এর পক্ষ থেকে হবিগঞ্জের কৃতি সন্তান আন্তর্জাতিক ফুটবলার ও ইংল্যান্ড প্রিমিয়ার লীগ খেলোয়ার বর্তমান বাংলাদেশ দলের খেলোয়ার হামজা চৌধুরীর সৌজন্য এক জাকজমক সংবর্ধনা ও গালা ডিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে তিন ভাগে ভাগ করা হয়।
১ম পর্বে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ন ছিল বার্মিংহামের অভিজাত হলটি। হামজা চৌধুরীর বিভিন্ন রকমের ফেষ্টুন আর ব্যানারে সজ্জিত ছিল পুরো হল। হামজা চৌধুরী হলে যখন প্রবেশ করেন হলের ছোট ছোট বাচ্চারা আর আগত অতিথিরা বাংলাদেশের ছোট ছোট পতাকা নাড়িয়ে তাকে স্বাগত জানান। হামজা চৌধুরীকে বরন করেন সোসাইটির সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু, সেক্রেটারি এম এ মুন্তাকিম, উপদেষ্টা রানা মিয়া চৌধুরী, শমশেদ বখত্ চৌধুরী ও ট্রেজারার জিয়া তালুকদার।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মুফতি আব্দুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু ও যৌথভাবে পরিচালনা করেন উপদেষ্টা রানা মিয়া চৌধুরী ও ট্রেজারার জিয়া তালুকদার।
স্বাগত বক্তব্যে সভাপতি হামজা চৌধুরী সহ সবাইকে স্বাগত জানান ও এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে সোসাইটির সেক্রেটারি এম এ মুন্তাকিম তার বক্তব্যে হামজা চৌধুরী ও তার পরিবার আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেক্রেটারি তার বক্তব্যে সোসাইটির কার্যক্রম ও হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটির কার্যকরী মেম্বার হিসেবে সদস্যপদ গ্রহন করায় ধন্যবাদ জানান।
২য় পর্বে, ছিল হামজা চৌধুরীকে ক্রেষ্ট ও সদস্য পদ গ্রহন করায় বরন ও হবিগঞ্জের প্রাইড গুনিজনদের এওয়ার্ড প্রদান।
প্রথমেই হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটি ইউকের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে হামজা চৌধুরী ক্রেষ্ট তুলে দেন হবিগঞ্জ সোসাইটি ইউকের উপদেষ্টা ও বাংলা প্রেসক্লাব বার্মিংহামের সভাপতি মোহাম্মদ মারুফ আহমেদ কে “আউটস্টান্ডিং কন্ট্রিবিশন টু দ্যা মিডিয়া”। প্রায় ৩০ বছরের অধিক সময় ধরে সাংবাদিকতা ও সাহিত্য চর্চার সাথে জড়িত, একজন গুনি লেখক ও প্রাবন্ধিক। একাধারে প্রায় ২০ বছর ধরে বাংলা ভয়েস পত্রিকার সম্পাদনার দায়িত্বে নিয়োজিত।
তারপরে সদ্য, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি ইউকের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এ রহমান অলি কে হবিগঞ্জ সোসাইটি ইউকে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অলির হাতে ক্রেস্ট তুলে দেন হামজা চৌধুরী। অলি ১৯৯৭ইং সালে ফটোসাংবাদিক হিসেবে সাপ্তাহিক হবিগঞ্জ পরিক্রমা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন পরবর্তীতে ঢাকায় একটি দৈনিক পত্রিকায় সিনিয়র ষ্টাফ রিপোর্টার হিসেবে প্রায় ৮বছর কাজ করেন। প্রায় ২৮বছর যাবত এ পেশায় জড়িত। বর্তমানে নিউজ পোর্টাল “চেনেল এনআরবি ইউকে” এর চিপ এডিটর, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর লন্ডন প্রতিনিধি ও দৈনিক সুপ্রভাত মিসিগান এর ইউকে প্রতিনিধি হিসেবে কর্মরত।
এওয়ার্ড বিতরন শেষে রাতের সুস্বাদু ডিনার পরিবেশন করা হয়।
তৃতীয় পর্বে ছিল ফটোসেশান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। হামজা চৌধুরীর সাথে একে একে সবাই ছবি তুলেন আর পরে গান গেয়ে মাতিয়ে রাখেন হামজা চৌধুরীর বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী, এ রহমান রহমান অলি, এডভোকেট মীর গোলাম মোস্তফা আর বার্মিংহামের প্রখ্যাত গায়ক সেবুল। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল উৎসাহে হবিগঞ্জবাসীগন অংশগ্রহণ করেন।
বিষয়: #চৌধুরী #ফুটবলার #বৃটিশ #হামজা










লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যেগে গণহত্যা দিবস পালিত
লন্ডনে ‘স্বাধীনতা মঞ্চের‘ আয়োজনে মুক্তিযোদ্ধা সমম্মাননা ও গানে গানে স্বাধীনতা দিবস উদযাপন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন
নিউইয়র্কে ব্রঙ্কসআওয়ামীলীগের স্বাধীনতা দিবস পালন।
বিনম্র শ্রদ্ধায় বৃটেনের কার্ডিফে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন। 