শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে সোনার দোকানে চুরির বিচারের দাবীতে মানব বন্ধন ও রাস্তা অবরোধ
দৌলতপুরে সোনার দোকানে চুরির বিচারের দাবীতে মানব বন্ধন ও রাস্তা অবরোধ
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গা বাজারে মন্ত্রী গলিতে আক্কাস আলীর রিয়ন জুয়েলার্স সোনার দোকানে দুর্ধর্ষ চুরি হয়। সোমবার ২৬ জানুয়ারী ভোর সাড়ে ৬ টার দিকে চোর চক্র সাটার দরজার লক কেটে সোনা, রূপা ও নগদ টাকা সহ প্রায় ২২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। দোকান মালিক সকালে দোকান খুলতে গিয়ে দেখে তার লক টি কেটে ভিতরে প্রবেশ করে সমস্ত মালামাল চুরি হয়ে গেছে। পার্শের সিসি ক্যমেরায় চোরের উপস্থিতি ও লক কেটে ভিতরে ডোকার দৃশ্য দেখা গেছে। প্রায় এক সপ্তাহ হতে চলল পুলিশ কোন কাজ করছেনা বলে দাবী করছে ভুক্ত ভোগীরা। এ কারণে এলাকার জুয়েলার সমিতির আয়োজনে বানব বন্ধন, রাস্তা অবরোধ করে বক্তব্য রাখেন এলকার জুয়েলার সমিতির সদস্য, বাজার কমিটির সভাপতি মিন্টু আহাম্মেদ লস্কর ও সাধারণ সম্পাদক মহাসিন রেজা সহ বাজারের গণ্যমান্য ব্যাক্তি বর্গ। তারা আল্লার দর্গা বাজারের চুরির ন্যায্য বিচার দাবি কে কেন্দ্র করে ব্যবসায়িকগণ মানববন্ধন ও রাস্তা বন্ধ করে দেয়া হয়। প্রায় তিন ঘন্টা রাস্তা অবরোধ রাখা হয়, এবং যতক্ষণ না এর সঠিক তদন্ত বা বিচার পাওয়া না যায় তারা আগামীতে নতুন কর্মসূচি গ্রহণ করবে, সেই মর্মে আগামী শনিবার পর্যন্ত প্রশাসন ও বাজার কমিটির অনুমতিক্রমে এই দাবি রেখে রাস্তাঘাট খুলে দেয়া হয়।
বিষয়: #চুরি #দোকান #দৌলতপুর #সোনার










গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন 